শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে

বাসস : প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৩ এএম
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মার্কিন এবং ব্রিটিশ বাহিনী শনিবার ইয়েমেনে  হুতিদের ১৮টি লক্ষ্যবস্তুর ওপর নতুন করে হামলা চালিয়েছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লোহিত সাগরের জাহাজে লাগাতার আক্রমণের কয়েক সপ্তাহ পরেযুক্তরাষ্ট্র ও ব্রিটেন নতুন করে এই হামলা চালায়।যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো ‘বিশেষভাবে হুতির ভূগর্ভস্থ অস্ত্রের ভান্ডার, ক্ষেপণাস্ত্র স্থাপনা, একমুখী হামলার মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং একটি হেলিকপ্টারের সাথে যুক্ত ইয়েমেনের আটটি স্থানে ১৮টি হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে।’বিবৃতিটি অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডসহ-স্বাক্ষরিত হয়েছিল। এসব দেশ নতুন রাউন্ডের হামলায় অনির্দিষ্ট ‘সমর্থন’ দিয়েছে। এই অঞ্চলে বিদ্রোহীরা জাহাজে আক্রমণ শুরু করার পর থেকে এই মাসে দ্বিতীয় এবং চতুর্থ দফা হুতিদের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানো হলো।বিবৃতিতে বলা হয়েছে, ‘নভেম্বরের মাঝামাঝি থেকে হুতিরা বাণিজ্যিক ও নৌ জাহাজে ৪৫টিরও বেশি হামলা চালিয়েছে। বিশ্ব অর্থনীতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই হামলা হুমকিস্বরূপ।’ব্রিটেনের সাথে যৌথ অভিযান ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র আত্মরক্ষার্থে ইয়েমেনে হুথি অবস্থান এবং অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে বারবার একতরফা হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে বিমান ও সমুদ্রবাহিত ড্রোন ভূপাতিত করেছে।পেন্টাগন প্রধান লয়েড অস্টিন হামলার পর একটি পৃথক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।’তিনি বলেন, ‘আমরা হুতিদের কাছে পরিষ্কার করে দেব যে তারা যদি তাদের অযাচিত আক্রমণ বন্ধ না করে, যা মধ্যপ্রাচ্যের অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং ইয়েমেন এবং অন্যান্য দেশে মানবিক সহায়তা প্রদানে ব্যাঘাত ঘটায় তাহলে তারা পরিণতি ভোগ করবে।’হুতিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

কুমিল্লার মনোহরগঞ্জে উদ্বোধন করা হয়েছে যামানা টিভি (আইপি টিভি) ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার আঞ্চলিক অফিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা আবদুল হাই, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম
চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মানবিক প্রবাসী খ্যাত সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃতিসন্তান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী মো. জসিম উদ্দিন এর পক্ষে ইউনিয়নবাসীর সাথে বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘হোটেল খাদিজা ইন’ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল মিয়া, মো. নাছির আহমেদ, ইকবাল হোসেন হাজারী, মো. মোস্তফা, মো. জাকির হোসেন।

বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, মো. শামসুল হক, মোসলেম মিয়া, মো. সালাহ উদ্দিন, এছাক মিয়াম আব্দুল বারী, মো. জুয়েল, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. হৃদয় হাজারী, মো. সোহরাব হোসেন স্বচ্ছ, সফিউল রানা, মো. সবুজ, ইয়াছিন সবুজ, আরমান হোসেন, মো. বেলাল হোসেন, শরীফ উদ্দিন, মো. রায়হান, মো. শামীম সহ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন দুবাই এর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রবাসী জসিম উদ্দিন ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষদের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছেন। তার প্রতিটি কার্যক্রমই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের রাস্তাগুলোতে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করেছেন। এছাড়াও তিনি সবসময় অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করা, মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে অসহায়দেরদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-শিক্ষা সংক্রান্ত খরচাধি প্রদান, কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যা পাত্রস্থ করতে সাহায্য সহযোগিতা করা, গরীব ও অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন শুনে ইউনিয়নের প্রতিটি গ্রামেই আনন্দের জোয়ার বইছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলেই সকলে মনেপ্রাণে বিশ্বাস করেন। এ সময় তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনের সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার জন্য ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

×