মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ছোটবেলায় পুলিশ নিয়ে ভাবনা ও কিছু কথা যা ভুলতে পারবোনা

এড. মোঃ সলীমুল্লাহ খান : প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৩৮ এএম
ছোটবেলায় পুলিশ নিয়ে ভাবনা ও কিছু কথা যা ভুলতে পারবোনা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশকে দেখে আসছি অনেক আগে থেকে, সরকারী কলোনীতে জন্ম প্রথম পুলিশ দেখেছি প্রতিবেশী হিসেবেই, হয়তো সে কারণে কিনা জানিনা পুলিশকে আমার কখনো ভয় লাগতোনা বরং একটু একা বেড়ানোর সুযোগ বা বয়সের যোগ্যতা যেটাই বলিনা কেন ফুটবল খেলা দেখতে গিয়ে পুলিশকে ”টোলা” বলতে দেখেছি তখন পুলিশকে এত অসহায় অবস্থা পরতে এর আগে কখনো দেখিনি, আবার যখন কোন দু গ্রুপের মারামারির মাঝখানে পরে যেতাম তখন পুলিশকে মনে হতো বন্ধুটাইপ খারাপনা।

কোন এক সময় কুমিল্লায় নায়ক নায়িকাদের প্রীতি ফুটবল যতবারই আয়োজন হতে দেখেছি ততবারই ফলাফল জনতা পুলিশ সংঘর্ষ, তবে তখন ১২৯০ নম্বরের একটি মাত্র পুলিশ টহল গাড়ী, তখন কেউ কেউ ভয় দেখানোর জন্য বলতো আইলোরে ১২৯০ তবে এরশাদের পুরো আমলটাতে পুলিশই যেনো জনগনের প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হলো, তারপরও পুলিশকে সহনীয় শত্রুই মনে হয়েছে, দাঙ্গা পুলিশ নামে রিজার্ভ পুলিশ বড় দুটি ট্রাকে করে আসতো তখন দৌড়ে পালাতে হতো ভালো কিংবা মন্দ সকলকেই তারা বাছ বিচার ছাড়াই ঠ‍্যাংগাতো। থানার পুলিশের মতোনা তারা আসতো যেন শুধু মারার জন্যই, এইরকম একবার নিউ মার্কেটের সামনে আক্রান্ত হলাম পরে দেখি যতজনই দৌড়ে পালাতে পেরেছি ভেবেছি যাক বেচে গেছি। কিন্তু পরোক্ষণেই আবিস্কার প্রত্যেকেরই পায়ের গিরার নীচে লাঠির বারি খেতে হয়েছে, শওকত লিয়াকত এর সামনে মোর্শেদুল আলম নামের একজন সহকর্মীর দেখলাম পায়ের গোড়ালী ফেটে রক্ত বেড়িয়ে গেছে, আমার রক্ত বের না হলেও গোড়ালী ফোলে গেছে ব‍্যথায় টনটন করছে। এরশাদ বিরোধী আন্দোলন আস্তে আস্তে তুঙ্গে পুলিশকে শ্লোগানের মধ্যেই বুঝানোর যেনো প্রচেষ্টা,

পুলিশ তুমি যতোই মারো,
বেতন তোমার ৪১২ চারশ’ বারো”

জানিনা তখন কি আসলেই পুলিশের বেতন ৪১২ ছিলো কিনা।নিশ্চয়ই ছিলো, হয়তো পুলিশের বেতন সে কারনেই বাড়ানো হয়েছিলো কিনা কে জানে।

ছোটরা কলোনীতে পুলিশের দারোগা থাকতেন নামটা মনে পরছনা ”মনু আপার আব্বা” মনু ও ঝুনু আপা। লেখাটা এডিট করতে গিয়ে আজকে নামটা মনে পড়েছে আব্দুল হাই। আমি শিক্ষকের সন্তান ছিলাম ঠিক তাই বলেনা সমাজের ধারনা বহু আগে থেকেই সমাজে প্রচলিত ছিল পুলিশ বিভিন্ন অফিসের কেরানী মানেই ঘুষখোর তাই তাদের পেট বড় ছিলো। মনু আপার আব্বা অনে বড় শরীর পেটও বড় ছিল কিন্তু তিনি ঘুষ খেতেন কিনা এটা বলা মুশকিল। তখন আমি অনেক ছোট আশ্চর্য হওয়ার বিষয় আমার বয়স তখন পাঁচ পেড়িয়ে মাত্র ছয় বছর বয়স। অনেক ছোট তবে অন্যদের তুলোনায় অনেক ছোট্ট কালের বিশেষ কিছু আমার মনে থেকে যায় বা আছে এবং আমার স্মরনে থাকে বলে কাছের অন্য অনেকের মতামত। আলহামদুলিল্লাহ্।

যেমন মন্নানের মুদি দোকান, সাথে কাপড় ইস্ত্রীর দোকান, নাম কি ছিলো জানিনা মোটারামের দোকান বলতো, তবে লোকটা মুসলিম ছিলো, একদিন কেউ বাসা থেকে বাহির হয়না, আমি দোকানে যাবার জন্য কলোনীর কোনাতে যাইতেই দেখি মনু আপার আব্বার ডিউটি তিনি বললেন কার্ফুয়ের মধ্যে স্যারে ছেলে কই যাস, বললাম দোকানে যাবো আর আসবো, বললেন দেরী করিসনা, যা, গেলাম রং দেয়া বুটও কিনলাম খেতে খেতে আসছি, পরে জানলাম ঐ দিনটি ছিলো ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বা ঘটনা পরবর্তী কোন একটা দিন।

এরপর শহীদ জিয়ার আমলে কতো কিছু পুলিশের মাধ্যমে দেখেছি, যেমন সান্ধ্য আইন, সন্ধ্যার মধ্যে সব ঘরে থাকতে হবে বাহিরে আসা যাবেনা, এরপর হঠাৎ দেখলাম আইন সাইরেন বাজানোর সাথে সাথে রাত ৮টার সময় কারেন্ট থাকলেও বাতি বন্ধ করার ব্যাপার, পরে জানলাম এগুলো ছিলো উনার একধরনের যুদ্ধের কৌশল তিনিই ভালো জানতেন আমাদের শত্রু কারা। বিমান থেকে কোনটা শহর কোনটা গ্রাম বুঝতে না দেয়ার কৌশুল তবে আজো জানিনা এটা কাদের সাথে যুদ্ধ ভেবে করা হয়েছিলো।

শমশের দারোগা আমাদের পরিচিত স্বপন ভাইয়ের আব্বা তিনি একটু উচ্চ পদে ছিলেন। রূহুল আমিন ট্রাফিক পাশাপাশি হাত কাটা পুলিশ থাকতেন তবে তার নামটা মনে নেই। তবলিগ বলে ডাকতো। তিনি যখন তবললীগে যেতেন সংসার চলতো পুলিশের রেশনে যা পাওয়া যেত তা দিয়ে। তবে পরিবারের পর্দার কড়াকড়ির কারণে বিশেষ কিছু জানা ছিলোনা। উনার বছর বছর আল্লাহর নেয়ামতে বাচ্চা হতো তবে চারটাই কণ‍্যা সন্তান। উনার বাচ্চাদেরকেও তিনি ছোট বয়স থেকে ওড়না ঠিক তা না বর্তমানে যে হিজাব পরে এগুলো পড়াতেন।

যতটুকু মনে পড়ে উনার সবগুলো মেয়ে খুবই সুন্দরী ছিলেন। তিনি একবার তাবলীগে সময় লাগাতে চলে গেছেন তিন চিল্লা মানে ১২০ দিনের জন‍্যে। আর উনার বউ আবার সন্তান সম্ভবা বাচ্চা হবে তখন হয়তো তিনি রাজশাহী অঞ্চলে আছেন। পাশের বাসায় থাকতেন আমার খুব কাছের মানুষ কিবরিয়া ভাইয়ের ভাই ট্রাফিক পুলিশ রুহুল আমিন। হাতকাটা তবলিগের স্ত্রীর বাচ্চা হবে হাসপাতালে নিতে হবে। Ambulance আনা হলো কিন্তু মহিলা একটু বেশী অসুস্থ। রূহুল আমিন ভাই মহিলাকে পাজা কোলে করে নামিয়ে হাসপাতালে নিলেন, এ ঘটনার পর নতুন ইস‍্যু হাতকাটা তাবলীগ কামডা করলো কিতা। সবাই মিলে তাবলীগের চৌদ্দগোষ্ঠী উদ্ধার।

মহিলাটির পঞ্চমবারের মতো মেয়েই হইলো, মেয়ে গুলো একটা থেকে যেন একটা সুন্দর বেশী, হাত কাটা পুলিশ বোধ হয় পুত্র সন্তান পাবার আশায় ১২০ দিন সময় লাগিয়ে এসেছে। তিনি ফেরত আসলেন তখন ছোটরা সরকারী কলোনী জমজমাট। বিরাট সোসাইটি। মানুষ তাকে নানান কথা শোনাতেন সুযোগ পাইলে কে ছাড়ে। হাতকাটার মন যেনো আরো খারাপ হয়ে গেলো। তার বউকে পরপুরুষ কোলে নিয়ে যেতে হয়েছে আর সে তবলিগ করতে গেছে। এসব নিয়ে মুখরোচক আলোচনা।

শুক্রবার জুমার সালাত মসজিদ তখন জামপেট ফুলফিল বাহিরেও কাতার। ইমাম আব্দুল মালেক হুজুর জুমার খুৎবার আগে বাংলা বয়ান অনেকে বলেন বাংলা খুৎবা সেই বাংলা খুৎবাও অবশ্য বার চাঁন্দের খুৎবা থেকে বাংলা তরজমাটাই পাঠ করতেন কেননা পরে জেনেছি উনার জ্ঞানের বহর দেড়হাতের বেশী ছিলোনা যাক ইমাম সাহেবের টপিক আলাদা। বার চাঁন্দের খুৎবায় অটোমেটিক যা লেখা আছে সেই খুৎবা দিতে গিয়ে বললেন-

“যার একটি মেয়ে বা কণ্যা সন্তান তার জন্য একটি জান্নাত দেয়ার ওয়াদা আল্লাহ পাক করেছেন। ঠিক তখনই সব মুসুল্লি মনের অজান্তেই হাত কাটার দিকেই যেন সবাই বার বার তাকাচ্ছেন, হাতকাটার মনের অবস্থা অনুমেয় মনে মনে পারলে হুজুরকে বলে যে, নিজেরতো প্রথমেই দুই পোলা ”হাসান আর হোসাইন, আর আমার বেলা জান্নাত” তাই কিনা জানিনা হাতকাটা পুলিশ তার পঞ্চম মেয়ের নাম রাখলেন ”জান্নাত”, পরে জানতে পারলাম ব‍্যপারটা আমাদের নিকট থেকে শোনে আমার বাবা হাতকাটাকে আমাদের বাসায় ডেকে এনে কি কি জানি বুঝিয়েেছেন। উল্লেখ্য যে আমার বাবা তখন মসজিদের সেক্রেটারি পাশাপাশি তিনি ছিলেন অজাতশত্রু সবার শ্রদ্ধেয় ব‍্যক্তি মানুষ পীর সাহেবের মতো ভক্তি করতো। তিনি এলাকার বিচার আচারে অবশ‍্য যেতেন না। যতকিছু ভালো তার সাথে প্রথম আলো টাইপ মূল কথা যে কাজ করলে সোয়াব হইতে পারে সেটা করতেন বাকি সব এড়িয়ে চলতেন। আসলে আমার বাবা হাত কাটাকে সান্ত্বনা দিয়েছিলেন আর উনার ভুলটা ধরিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলেন। হয়তো হাত কাটার হাত খালি আব্বার দৃষ্টিতে কর্জে হাসানা। কেননা সোয়াব আছে। যাক সেসব কথা।

এরপর আসলেন মোসলেম দারোগা, মোটা বলে নাম পরলো ”পেটলা দারোগা” কাঠাল কিনলে দুটো, তরমুজ কিনলে দুটো, মানুষ খেয়াল করতো আসলে লোক সংখ্যা কমনা ইনিরও একটি ছেলের পর পাঁচটা মেয়ে বউ আবারো পোয়াতি, মানুষের ধারনা দুটি আনতেন ”নিজের জন্য একটা আর সবার জন্য একটা, তবে আমি উনার ছেলের নিকট থেকে জেনেছি মানুষের ধারনা ভুল” এরপর আসলো অসীম দারোগা, মুখে পোলাপানের খুব প্রশংসা আর পেছনে গেলে পোলাপানকে সন্দেহ করা, বড় হয়ে যখন জালাম পুলিশের প্রধান ও প্রথম কাজ নাকি সন্দেহ করা, এটা জানার পর উনার প্রতি আমার মনের রাগটা আর বিশেষ ছিলোনা।

একদিন শুক্রুবারে সবাই টিভি দেখছেন, তিন তলা বাসার ছাদে কে যেন কুকুরের বাচ্চা নিয়া তুলছে মোসলেম দারোগার রাগ ছিলো বেশী, তিন তলা থেকে কুকুরের বাচ্চাটিকে আছাড় মারতে গিয়ে ইলেক্ট্রিকের তারে লেগে শর্ট সার্কিট করে কুকুরটি যদিও বেচে যায় তবে প্রায় ৩১ বাসার টিভি শর্ট সার্কিটে নষ্ট হয়ে গেল। সবাই টিভি নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে, পেটলা দারোগা শোনার পর মনটা তার খারাপ লেগেছে দূর ছাই কি করতে কি করে ফেললাম, অপরাধবোধে ঐ দিন নীচে নামেননি পোলাপানকি জানে এতোসব আবার খেলতে গিয়ে কুকুর ছানা আছরের আযানের আগেই আবার সেই স্থানে কুকুরের ডাক তখন মোসলেম দারোগার নিকট তেমন আর খারাপ লাগছেনা, মনে মনে নিজেকে শাসালেন গেউগেউ ডাকুক কুকুর ডাকুইন্না জিনিস আমি বাধা দেবার কে।

 

লেখক : এড. মোঃ সলীমুল্লাহ খান, জজকোর্ট, কুমিল্লা।

আইন বিষয়ক উপদেষ্টা : দৈনিক কুমিল্লার ডাক।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম
চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ০১:০৫ মিনিটের দিকে আমার নেতৃত্বে উপপরিদর্শক শিশির ঘোষ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশ্বর এলাকায় ঢাকামুখী মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৩:২০ মিনিটে মুরাদনগর থানাধীন বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় চান্দিনা থানা পুলিশ।

×
Skip to toolbar