সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেওয়া হবে না : এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৫:১০ পিএম
শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেওয়া হবে না : এমপি বাহার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্ত করতে ২৩ বছরের রাজনৈতিক জীবনে ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। তিনি হিন্দু বৌদ্ধ মুসলিম নয়,বাঙালি জাতিরকে মুক্তি দিয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের গড়াই ছিল বঙ্গবন্ধু লক্ষ্য। আমি বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী। সামপ্রদায়িক চেতনা নিয়ে কেউ আওয়ামী লীগ করতে পারেন না। আমি বিশ্বাস করি, রাষ্ট্র সবার,ধর্ম যার যার। দীর্য ৫০ বছরের রাজনৈতিক জীবনে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে কুমিল্লার মানুষের জন্য কাজ করেছি। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক পূজা উদযাপন নিয়ে একটি সভা ডেকেছিল। আমি সেই সভায় বলেছিলাম, মাদকমুক্ত পূজা চাই। মদ খেয়ে পূজা মণ্ডপে কেউ আসতে পারবে না। আমি মাদকমুক্ত শুধু পূজা নয়, সেদিন আমি আরও বলেছিলাম, আমি মাদকমুক্ত কুমিল্লা মহানগর গড়তে চাই। চাঁদাবাজমুক্ত কুমিল্লা গড়তে চাই। ইভটিজিং মুক্ত কুমিল্লা গড়তে চাই। সন্ত্রাসমুক্ত কুমিল্লা গড়তে চাই। মদ নিষিদ্ধ করার কথা বলায় নাকি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা বলছে আমি নাকি সাম্প্রদায়িক। যারা হিন্দু সম্পতি দখল করে খেয়েছে, শংকরের মাথা কেটে নিয়েছে তারা আজকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে মিলে কুমিল্লার নতুন করে চক্রান্তে নেমেছে। কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রবীর কে হত্যা করা হয়েছিল পূজা মণ্ডপে। তাই পূজা মণ্ডপের সম্মান রক্ষায় মদ মুক্ত পূজার কথা বলেছিলাম।

৫০ বছরের রাজনীতিতে অনেক জানাজার পাশাপাশি দাহতেও গিয়েছি। কুমিল্লার একজন মুসলমান মারা গেলে যেমন জানাযায় গিয়েছি। হিন্দুদের দাহতে গিয়েছি। সকল পূজায় নেতা-কর্মীদের নিয়ে পাহারাদারের দায়িত্ব পালন করেছি। বাবরী মসজিদ নিয়ে যখন গন্ডগোল হয় সেদিন নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে মন্দির পাহারা দিয়েছি। টিক্কাচরে কবরস্থান ও শশ্মানের জায়গা নিয়ে সমস্যা ছিল তা সমাধান করে দিয়েছি। এমপি হওয়ার পর কোটি টাকা বরাদ্দ দিয়ে টিক্কাচর শশ্মানের উন্নয়ন করেছি। ঠাকুরপাড়ায় শ্মশানে আমাকে গুলি করা হয়েছিল। যখন শ্যামল চন্দ্রের বাবা ননী চন্দ্রের রক্তের প্রয়োজন হয়েছিল আমার গায়ের রক্ত দিয়ে দিয়ে তাকে বাঁচিয়েছিলাম। মারা যাওয়ার পর তার লাশ কাঁধে নিয়ে শশ্মানে গিয়েছি। সেদিন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কাউকে দেখেনি। ১৩ তারিখ নাকি তারা কুমিল্লায় কর্মসূচি দিয়েছে। কুমিল্লার হিন্দুরা যদি কর্মসূচি পালন করেন কোন আপত্তি নেই। কিন্তু বাহির হইতে ভাড়া করে লোক আনলে প্রতিহত করা হবে। ছাড় দেওয়া হবে না। শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেওয়া হবে না। কুমিল্লার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ উপমহাদেশের নেতা মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত অভয় আশ্রম বিক্রি করে দিতে ছেয়েছিল। আমি বাঁধা দেওয়ায় বিক্রি করতে পারেনি। তারাই আমার অংশবিশেষ বক্তব্য বিকৃত করে চক্রান্ত করছে।

গতকাল বুধবার (১১অক্টোবর) রাতে নগরীর শুভপুর ঈদগাহ মাঠে আয়োজিত কুমিল্লা মহানগর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার এমপি আরও বলেন,
শেখ হাসিনা আমাদের জাতির মাথা উঁচু করে দিয়েছেন। আমরা এখন আর মিসকিনের জাতি নয়। বরং যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি সেই পাকিস্তান আজ অকার্যকর মিশকিন জাতিতে পরিণত হয়েছে। সৌদি আরবের মানুষ এক সময় বাঙালীদের মিসকিন বলতো, আর এখন বলে সাদিক (বন্ধু)।

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে আমরা আমেরিকা যাবোনা। আমাদের নেত্রী বলেছেন, আমাদের ভিসা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। পৃথিবীর অনেক দেশ আছে, প্রয়োজনে আমরা আমেরিকা যাবোনা। তিনি আরো বলেন, শেখ হাসিনা পৃথিবীর প্রভাবশালী নেতা। শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে গরীব মানুষ থাকবেনা। তিনি চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড বঙ্গবন্ধুর নামে ইপিজেড তৈরি করছেন যেখানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি ৫৫ লক্ষ অসহায় ভূমিহীন মানুষকে ঘর সহ জায়গা দিয়েছেন। সুবিধাবণ্চিত ১০ কোটি ৬১ লাখ মানুষ কে তিনি সরকারি সুবিধার আওতায় এনেছেন। ২ কোটি ৬৫ লাখ মানুষকে তিনি খাদ্য সহায়তা পাচ্ছেন।

ড. মোঃ ইউনুছ প্রসঙ্গে এমপি বাহার বলেন, দেশতে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। শ্রমিকদের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য আদালতে দোষী প্রমাণিত হয়েছেন। ১৯৭১ সালে তার কোন ভূমিকা ছিলোনা। করোনা মহামারির সময়েও তাকে দেশ ও জনগণের পাশে দাড়াতে বা ভূমিকা রাখতে দেখা যায়নি। তিনি এদেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। তার কর্মকাণ্ড বিতর্কিত। সেই সুদখোর ষড়যন্ত্র করছে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ও কৃষি ও সমবায় সম্পাদক সাদেকুর রহমান রানার প্রাণবন্ত উপস্থাপনা ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক কাউন্সিল হাজী জাহাঙ্গীর আলমের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক।

সম্মেলনে সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম কে সভাপতি ও কাজী হাসান ইমাম সাগরকে সাধারণ সম্পাদক করে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সম্মেলনে বিপুল সংখ্যা নারী সহ এলাকায় বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তালিকাটি ঘোষণা করেন।

 

প্রকাশিত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরীসহ মোট ৩৬ জন প্রার্থী।

 

এর আগে গত ১৭ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। পরদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত দিতে হয়। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

 

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

×
Skip to toolbar