রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লার ৭০ শতাংশ পানি নিষ্কাশনের প্রধান কান্দিখাল ভরাট : ভোগান্তিতে নগরবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ জুলাই, ২০২১, ৭:৪৪ পিএম
কুমিল্লার ৭০ শতাংশ পানি নিষ্কাশনের প্রধান কান্দিখাল ভরাট : ভোগান্তিতে নগরবাসী

ছবি সংগৃহিত।

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার ৭০ শতাংশ পানি নিষ্কাশনের প্রধান কান্দিখালটি টমছমব্রীজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত ভরাট করে কুমিল্লা-নোয়াখালি ৪ লেন রাস্তা নির্মানের কারনেই পানিবন্দি নগরবাসী। এর ফলে কুমিল্লা সিটি করপোরেশনের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা কাজে আসছে না জলাবদ্ধতা নিরসনে। মাত্র তিন ঘন্টার টানা বৃষ্টির পানিতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

ছবি সংগৃহিত।

তলিয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়কসহ অলি-গলির রাস্তাঘাট। নগরীর অধিকাংশ সড়ক ডুবে গেছে হাঁটু পরিমাণ পানির নিচে আবার কোথাও তারও বেশি। বাড়িঘর-দোকানপাটের ভিতরেও ঢুকে পড়েছে পানি। নষ্ট হচ্ছে আসবাবপত্র। জলাবদ্ধতার কারণে নগরের রাস্তায় চলাচল করার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মজীবি নারী-পুরুষ, রোগী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। রোববার (৪ এপ্রিল) নগরীর অধিকাংশ সড়কের চিত্র ছিল এমন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ এলাকার বাড়ি-ঘরে এবং অলিগলির দোকানপাটেও পানি ঢুকে পড়েছে এবং অনেকের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র নষ্ট হয়ে গেছে পানিতে। ড্রেনের ময়লা-আবর্জনা এবং নোংরা দুষিত পানি এখন রাস্তার উপর থৈ থৈ করছে।

 

বেহাল অবস্থার মধ্যে পড়েছেন নগরীর গুরুত্বপূর্ণ লাকসাম সড়কের মনোহরপুর, দক্ষিণ চর্থা, উত্তর চর্থা, টমছমব্রিজ, শাকতলা, গোবিন্দপুর, বিসিক শিল্পনগরী, ঝাউতলা, রেইসকোর্স, কাঠেরপুল, কান্দিরপাড় টাউন হল মাঠ, স্টেডিয়াম, বজ্রপুর রোড, ছাতিপট্টি, চকবাজার, থিরাপুকুর পাড়, নজরুল এভিনিউ, ডিসি রোড, ছায়াবিতান, মুরাদপুর, বাগিচাগাঁও, ইপিজেড রোড, সরকারি মহিলা কলেজ রোড, ঠাকুরপাড়া বৌদ্ধমন্দির রোড, কালিয়াজুরিসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। নগরীর কুচাইতলী এলাকার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস ও ভেতরের নিচতলায় পানি ঢুকে পড়ে রোগী ও সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।

ছবি সংগৃহিত।

নগরীর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নগরীর অত্যন্ত ব্যস্ততম মনোহরপুর শিক্ষাবোর্ড এলাকা থেকে শাকতলা পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে দিয়ে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিটাল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার আঞ্চলিক সড়কের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। এ সড়কের পাশের খালের ময়লা আবর্জনা মিশ্রিত দূষিত পানিতে সড়কটি একাকার হয়ে গেছে। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন সংকটে পড়ে অনেকে হাঁটু পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন।

 

এছাড়া নগরীর বিভিন্ন ভাঙ্গা রাস্তার গর্তে পড়ে ইজিবাইক, অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন উল্টে যেতে দেখা গেছে। এতে নগরবাসীর জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। নগরীর ব্যবসায়ী ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লা-নোয়াথালি ৪ লেন রাস্তা নির্মান করতে গিয়ে টমছমব্রীজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত কান্দিখাল ভরাট অপরিকল্পিত রাস্তাঘাট, নকশা বহির্ভূত বহুতল ভবন ও বাড়িঘর নির্মাণ, রাস্তা ও ড্রেনের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ, সরু পরিসরের ড্রেনেজ ব্যবস্থার কারণে একেবারে ধীরগতিতে পানি নিষ্কাষন হওয়ায় সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রুপ নিয়েছে।

 

এক্ষেত্রে নগর কর্তৃপক্ষের সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে বলে দাবি করেন অনেকে। কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সভাপতি বদরুল হুদা জেনু বলেন, জলাবদ্ধতা নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দুর্ভোগের যেনো শেষ নেই। জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করা না হলে এ অভিশাপ থেকে নগরবাসীর মুক্তির কোনো উপায় নাই বলে মনে করেন তিনি। কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া কুমিল্লার ডাককে জানান, ভোর (রবিবার) ৬টা থেকে ৩ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু কুমিল্লার ডাককে বলেন, নগরীতে পর্যাপ্ত ড্রেন রয়েছে। তবে অতিবৃষ্টির কারণে পানি নিষ্কাষনের প্রধান খালটিতে পানি বাধাপ্রাপ্ত হয়ে ধীরগতিতে যাচ্ছে। তিনি আরো বলেন, কুমিল্লা-নোয়াখালি ৪ লেন রাস্তা নির্মান করতে গিয়ে কুমিল্লার ৭০ শতাংশ পানি নিস্কাশনের প্রধান খাল টমছমব্রীজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত কান্দিখালটি ভরাটই বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। তবু নগরবানীর কথা চিন্তা করে দ্রুত পানি নিষ্কাষনের জন্য ১৩০ জন কর্মী কাজ করছে।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar