রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাউদকান্দিতে রাজাকার পরিবার নৌকা প্রত্যাশি হওয়ায় জনমনে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৭ পিএম
দাউদকান্দিতে রাজাকার পরিবার নৌকা প্রত্যাশি হওয়ায় জনমনে অসন্তোষ

দাউদকান্দিতে রাজাকার পরিবার নৌকা প্রত্যাশি হওয়ায় জনমনে অসন্তোষ

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দাউদকান্দিতে রাজাকার পরিবার নৌকা প্রত্যাশি হওয়ায় জনমনে অসন্তোষ আসন্ন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তালিকাভুক্ত রাজাকার (মৃত) আব্দুস ছামাদ সরকারের নাতি ব্যারিস্টার নাইম হাসান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশি হওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দাউদকান্দি উপজেলা কমান্ড কাউন্সিল কর্তৃক যৌথ স্বাক্ষরিত দাউদকান্দির রাজাকারের তালিকায় সামাদ সরকারের নাম রয়েছে এবং কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে প্রেরিত স্মারক নং ০৫.৫৪৩.০৩৬.০০.০০১.২০১৬-৩৮৩সূত্রে প্রাপ্ত তথ্যমতে মহান মুক্তিযুদ্ধের সময় দাউদকান্দিতে পাকিস্তানী দখলদার সেনাবাহিনী ও তাদের সহযোগী বাহিনী কর্তৃক গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট রাজাকারের তালিকায় প্রকাশিত ৪০জনের নামের তালিকার মধ্যে ৬নাম্বারে তালিকাভুক্ত রাজাকার হিসেবে আব্দুস ছামাদ সরকার (মৃত), পিতা: মৃত ধন গাজী, গ্রাম : পূর্ব হাসানপুর, দাউদকান্দি কুমিল্লার নাম রয়েছে। এছাড়াও আরও একটি সূত্রে জানা যায়, গত বছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকায়ও ব্যারিস্টার নাইম হাসানের দাদা মৃত সামাদ সরকারের নাম ছিল। সূত্র আরও জানায়, রাজাকার সামাদ সরকারের বড় ছেলে মরহুম হাসান জামিল ছাত্তারের ছেলে ব্যারিস্টার নাইম হাসান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশি হওয়াকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্ব-পক্ষের মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা জানান, বর্তমানে স্বাধিনতার স্ব-পক্ষের শক্তি হিসেবে নতুন প্রজন্মের মাঝে যে মুক্তিযুদ্ধের নতুন চেতনা তৈরী হয়েছে তাতে বিতর্কিত অথবা স্বাধিনতার বিপক্ষের কোনো শক্তি বা পরিবারের লোকদের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা হলে তাদের মাঝে বিরূপ প্রক্রিয়া দেখা দেবে এবং তারা তা মেনে নেবে না বলে জানান তারা। এবিষয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মো. সোহেল রানাসহ একাধিক নেতা-কর্মীরা বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্বিত। বহুত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধিন হয়েছে। তবে, দাউদকান্দি উপজেলায় স্বাধিনতা বিরোধী রাজাকার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে আর আওয়ামী লীগ এমন ব্যক্তিকে নৌকা প্রতীক দেবেন এমনটা তারা আশা করেন না এবং এ প্রজন্ম তা মেনে নেবে না।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar