রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সদরে ইয়াছিন, ১০-এ মনির-বাকি মুরাদনগর-৩/দেবিদ্বার-৪ ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম
সদরে ইয়াছিন, ১০-এ মনির-বাকি মুরাদনগর-৩/দেবিদ্বার-৪ ধোঁয়াশা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার রাজনীতিতে বিএনপির মনোনয়ন সংকট এখন স্পষ্ট ও বহুমাত্রিক বাস্তবতায় রূপ নিয়েছে। জেলার চারটি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে তিনটিতে মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিকল্প প্রার্থী বাছাই এবং কৌশল পুনর্বিন্যাসে ব্যস্ত সময় পার করছে বিএনপি।

 

আজ ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। তবে দলীয় একাধিক সূত্র বলছে, আপিলের ফলাফল যাই হোক না কেন, বিকল্প প্রস্তুতি রাখছে বিএনপি। বিশেষ করে যেসব আসনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আর কেউ মনোনয়ন জমা দেননি, সেসব আসনে নতুন করে কৌশল নির্ধারণে বসেছে দলীয় হাইকমান্ড।

 

কুমিল্লা-৬ (সদর) : ইয়াছিন আলোচনায়

এই আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তবে কুমিল্লা-১০ আসনে গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের পর মনিরুল হক চৌধুরীকে সেখানে স্থানান্তরের চিন্তা করছে দল। ফলে সদর আসনে বিকল্প হিসেবে উঠে এসেছেন হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয়তা ও স্থানীয় জনপ্রিয়তা তাকে এগিয়ে রেখেছে।

বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, যদি গফুর ভূঁইয়ার প্রার্থিতা বৈধ না হয়, তাহলে কুমিল্লা-৬ আসনে ইয়াছিনের প্রার্থিতা ঘোষণা হতে পারে।

 

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): গফুরের স্থলে মনিরুল হক চৌধুরী সূত্রমতে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্ব গোপনের অভিযোগে। নির্বাচন কমিশনের শুনানিতে তার বিদেশি নাগরিকত্ব গোপনের প্রমাণ মেলায় আপিল নামঞ্জুর হয়।

এই প্রেক্ষাপটে বিকল্প প্রার্থী হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। তিনি এর আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দলীয়ভাবে গ্রহণযোগ্য মুখ।

 

কুমিল্লা-৩ (মুরাদনগর) ও কুমিল্লা-৪ (দেবিদ্বার): এই দুটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আর কেউ বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেননি। মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং দেবিদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায় আসন দুটি এখন কার্যত শূন্য।

বিশেষ সূত্র বলছে, যদি এই দুই প্রার্থীর আপিলেও মনোনয়ন বৈধতা না আসে, তাহলে দলীয় হাইকমান্ড নতুন করে বিকল্প প্রার্থী খোঁজার চিন্তা করছেন। স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নাম আলোচনায় থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

 

দলীয় সিদ্ধান্ত নির্ভর করছে আপিলের ফলাফলের ওপর বিএনপির কেন্দ্রীয় নেতারা আপিলের ফলাফলের দিকেই নজর রাখছেন। দলীয় সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত রায় পাওয়ার পর। তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বিকল্প প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সক্রিয় রয়েছে দল।

সদরে হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন এবং ১০ নম্বর আসনে মনিরুল হক চৌধুরীর নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে মুরাদনগর-৩ ও দেবিদ্বার-৪ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar