নবীনগরে আট প্রার্থী পাঁচজনের জামানত হারাল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ব্রাহ্মণবাড়িয়ার ০৫ নবীনগর সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে একাধিক দল ও জোটের মোট ৮ জন এমপি পদপ্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ভোটার ও নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতিকে নজরুল ইসলাম, পেয়েছেন ২০৫৮৮ ভোট।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে মোহাম্মদ কামরুল ইসলাম, পেয়েছেন ৩৬৮ ভোট।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতিকে কমরেড শাহীন খান, পেয়েছেন ৩৫৪ ভোট।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতিকে মোহাম্মদ আশরাফুল হক, পেয়েছেন ২৫৪ ভোট।
গণসংহতি আন্দোলনের মাথাল প্রতিকে নাহিদা জাহান, পেয়েছেন ২৫৯ ভোট।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি স্থানীয় জনমতের স্পষ্ট বার্তা।





















