নবীনগরে তিনযুগ পর বিএনপির বিজয় মন্ত্রীত্বের দাবিতে উত্তাল
Oplus_131072
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দীর্ঘ ৩৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীক থেকে এমপি পদে জয়ী হয়েছেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আলীয়াবাদ গ্রামের বাসিন্দা।
১৯৭১ সালের মহান স্বাধীনতার পর ৫৫ বছরে মাত্র দু’জন বিএনপি প্রার্থী নবীনগর থেকে এমপি হয়েছেন। ১৯৯৬ সালে মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাত্র তিন মাসের জন্য এমপি ছিলেন। এবার দ্বিতীয়বারের মতো এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন।
স্থানীয় হাট-বাজার থেকে শুরু করে ফেসবুক, টিকটক ও ইউটিউবে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দাবি তুলেছেন মান্নানকে “মন্ত্রি” করার জন্য।
নবীনগর উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, “আমাদের উপজেলায় এতদিনে কেউ মন্ত্রি হয়নি। আমরা এম এ মান্নান সাহেবকে মন্ত্রি হিসেবে দেখতে চাই।”
সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, “মান্নান সাহেব শিক্ষা ও রাজনৈতিক যোগ্যতায় বিজ্ঞ একজন মানুষ। তাঁকে মন্ত্রি করা হলে দেশ ও জাতির উন্নতি হবে।”
প্রবীণ রাজনীতিবিদ মঞ্জুরুল হক মজনু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “এডভোকেট এম এ মান্নান আওয়ামী আমলেও পুরো জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। তাঁকে মন্ত্রি করা সময়ের দাবি।”























