রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

৪২ লাখে কেনা নতুন গাড়ির ১২ টুকরো মিললো ১৩ দিন পর! কুমিল্লা থেকে ছিনতাই গাড়ি মুন্সিগঞ্জে উদ্ধার

মাহফুজ বাবু প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৩:৩৩ পিএম
৪২ লাখে কেনা নতুন গাড়ির ১২ টুকরো মিললো ১৩ দিন পর! কুমিল্লা থেকে ছিনতাই গাড়ি মুন্সিগঞ্জে উদ্ধার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গত ৫ এপ্রিল ৪২ লাখ টাকায় নতুন হাইএইচ গাড়িটি কিনেছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর ১নং গেইট এলাকার আনু মিয়ার ছেলে কামাল হোসেন। বন্দর থেকে গাড়িটি আনার পর গত ১৪ই এপ্রিল প্রথম ভাড়াটি ঠিক করেন গাড়ির চালক কামাল হোসেনের ভাই মনির হোসেন। সেদিন বিকেলে নিশ্চিন্তপুর মাইক্রোবাস স্টান্ডে এসে তিন ব্যক্তি ঢাকায় যাবেন বলে গাড়িটি ভাড়া করেন। এরপর ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়ে মুন্সিগঞ্জ এলাকার মহাসড়কে পৌছুলে আরেক ব্যক্তিকে গাড়িতে তোলেন যাত্রীরা। রাতের এক পর্যায়ে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে রাত একটু গভীর হলে গাড়ি চালককে গাড়ি থামাতে বলে। যাত্রীবেশে গাড়িটি ভাড়া নেয়া তিনজন চালক কামাল হেসেন কে পেছনের সিটে এনে মারধর করে অচেতন করে হাত পা বেঁধে ফেলে দেয় রাজধানীর বাড্ডার এলাকার নির্জন কোন জায়গায়। মৃত ভেবে সেখানে কলাপাতা দিয়ে আবর্জনার স্তুপে ঢেকে গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা।

পরে স্থানীয় কয়েকজন ময়লার স্তুপে কামাল কে দেখতে পেয়ে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ হলে বাড়ির লোকজনকে বিস্তারিত জানালে তারা ঢাকায় হাসপাতাল থেকে তাকে নিয়ে আসে কুমিল্লায়। এরপর বিস্তারিত জানানো হয় কোতোয়ালি থানা পুলিশ কে মামলা করা হয় থানায়।

নাজিরা বাজার ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর মুহিবুল্লাহ সহ কোতয়ালি থানা পুলিশের একটি টিম টানা ৫দিন নিরলস ভাবে কাজ করতে থাকে। কুমিল্লা থেকে ঢাকার সড়কের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে শেষে শনাক্ত করতে সক্ষম হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯ এপ্রিল গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য অনিক সূত্রধর প্রকাশ আবির (২৭) কে আটক করা হয় নারায়ণগঞ্জ থেকে। এরপর তার দেয়া তথ্যমতে চক্রের আরেক সদস্য মুন্সিগঞ্জ লৌহজং থানা এলাকা থেকে সেলিম হাওলাদার (৪২) কে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে গাড়িটির সন্ধান জানায় তারা। পরে লৌহজং থানা এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
তবে ৪২ লাখ টাকায় কেনা নতুন গাড়িটি তখন চেনার উপায় নেই। দশ বারো টুকরো করা হয়েছে গাড়িটিকে মূল্যবান কিছু মালামাল অলরেডি বিক্রি করে দেয়া হয়েছে খুলে খুলে। গাড়ি উদ্ধার হলেও বিক্রি করা কয়েকটি অংশের সন্ধান পাওয়া যায়নি। ২০এপ্রিল সকালে আসামী সহ ছিনতাইকৃত গাড়িটি কুমিল্লায় আনা হয়। চক্রের দুই সদস্য আটক হলেও মুল হোতা নারায়ণগঞ্জ জেলার ফাহিম প্রকাশ রিপন (২৮) ও মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর নামে অপর দুই সদস্য পলাতক রয়েছে এখনো।

ছিনতাইকারী চক্রের দুই সদস্যসহ গাড়িটি উদ্ধার করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সকল অপরাধ স্বীকার করে অনিক ও সেলিম হাওলাদার।

এবিষয়ে নাজিরা বাজার ফাড়ি পুলিশের আইসি মুহিবুল্লাহ জানান, অভিযোগ পেয়ে কুমিল্লা ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় টাকা ৫দিন অভিযান চালানো হয়। অপরাধীদের শনাক্ত করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত দুইজনেকে আটক করা হয়। সঙ্ঘবদ্ধ গাড়ি চোর চক্রের এই সদস্যরা কৌশলে গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই করে থাকে। আটককৃতরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। আশাকরি শীঘ্রই তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar