কুমিল্লা রেলওয়ে স্টেশনে অজ্ঞাত মরদেহ উদ্ধার, পরিবারের সন্ধানে সহযোগিতার আহ্বান
ঈদের সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের কাছে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানান, লোকটি কয়েকদিন ধরে স্টেশনে ঘুরাঘুরি করতেন এবং রাতে মসজিদের গেইটের সামনে ঘুমাতেন। মরদেহের সাথে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি এবং পুলিশ পর্যালোচনা করেও তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করে। মরদেহটির পরিচয় সনাক্ত করতে না পারায় পুলিশ এখন মৃত ব্যক্তির পরিবারের সন্ধানে সহযোগিতা চাইছে।
এসআই প্রদ্যুত ঘোষ চৌধুরী বিশেষভাবে অনুরোধ করেছেন যে, কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় জানেন, তাহলে তিনি যেন নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করেন: ০১৭১০-৮৯২৩৩৭।
পুলিশ সবাইকে এই খবরটি শেয়ার করে মৃত ব্যক্তির পরিবারের সন্ধানে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে। আসুন, আমরা সবাই মিলে এই দুঃখজনক ঘটনায় পরিবারটির পাশে দাঁড়াই।













