শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদিতে বিয়ে দেশে এসে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পৈতৃক দাবীতে নারীর অনশন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
সৌদিতে বিয়ে দেশে এসে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পৈতৃক দাবীতে নারীর অনশন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পৈতৃক দাবিতে সন্তান কোলে নিয়ে দু’দিন যাবৎ অনশনে বসে আছে হ্যাপি আক্তার (২৭) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার বারেরা গ্রামের বদুরুদ্দি হাজী বাড়িতে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর এলাকার বারেরা গ্রামে সরেজমিনে গিয়ে অনশনরত নারী হ্যাপি আক্তারের সাথে কথা হলে তিনি জানান, পৌর বারেরা গ্রামের মৃত: আব্দুল মান্না মনু মিয়া(মেম্বার)’র সৌদি প্রবাসী ছেলে এনামুলের সাথে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবে তাদের বিবাহ হয়। তারপর থেকে সৌদি আরবের বিভিন্ন আবাসিক হোটেলে তাঁরা একসাথে বসবাস করেছেন এবং একবছর তারা সৌদির জেদ্দা শহরের আলকোমরা পানির ট্যাংকের সামনে হোটেল জিম্ম এ এক বছর একসাথে ছিলেন। এরই মধ্যে হ্যাপি আক্তারের গর্ভে আসে এনামুলের অনাগত সন্তান। পরে এনামুল হ্যাপি আক্তারকে ৪ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এরপর থেকেও এনামুল তার সাথে যোগাযোগ রাখছেন ও খরচ দিয়ে আসছেন। কিন্তু তাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে আনবে আনবে বলে নিয়ে আসছেন না। নিজের স্ত্রীর দাবি ও সন্তানের পৈতৃক দাবিতে এখন তিনি এনামুলের বাড়িতে অবস্থান নিয়েছেন।

তিনি আরোও জানান, তাকে স্ত্রী ও তার সন্তানকে সৌদি নিয়ে যাওয়ার জন্য এনামুলকে পিতা ও স্বামী বানিয়ে পাসপোর্ট তৈরি করতে এনামুল তাকে বলেছেন। কখন নিবে তাও তিনি বলছেন না। আমার জীবন তো শেষ হয়ে গেছে। আমার পূর্বের স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছি, এখন আমার এই সন্তানের কথা ভেবে এখানে এসেছি। আমি এখানে কেনো এসেছি আমাকে মেরে ফেলবে বলে এনামুল ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, আমার বাড়িতে ফোন করে আম্মাকে হুমকি দিয়ে বলছে আমি যেনো চলে যাই। আমাদের যদি ঘরে তুলে না নেয়, মেরে ফেললে তো ভালো। তানাহলে সন্তানকে নিয়ে এখানেই আত্মহত্যা করবো। হ্যাপি আক্তার নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ থানার কলাতলি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তার পূর্বের সংসারে ১ পুএ ও ১ কন্যা সন্তান রয়েছে।

অপরদিকে প্রবাসী এনামুল সৌদি আরবে অবস্থান করছেন, হ্যাপি আক্তার ছাড়াও তার দেশে একটি সংসার রয়েছে। ঐ সংসারে দুটি ছেলে সন্তানও রয়েছে বলে জানায় এনামুলের স্বজন ও স্থানীয়রা।

এবিষয়ে জানতে অভিযুক্ত প্রবাসী এনামুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি গনমাধ্যম কর্মীদের সাথে নানান অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফোন রেখে দেন। তাই তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।

বাড়িতে থাকা এনামুলের ছোট ভাই সাহাদাৎ হোসেন বলেন, এনামুল ভাই দেশের বাইরে, বাড়িতে আম্মা আর আমি ছাড়া কেউ নেই। এনামুল যদি তাকে বিয়ে করে থাকে, ঐ ছেলে যদি এনামুলের হয়ে থাকে এনামুল দেশে আসলে তাদের ডিএনএ করিয়ে প্রমাণ করতে হবে আসলে সে এনামুলের সন্তান কিনা। আমরা এনামুলের বউ হিসেবে যাকে চিনি তার দুই সন্তান নিয়ে সে আলাদা বাসায় থাকেন। এখানে মাঝেমধ্যে বেড়াতে আসেন।

তবে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। এটি পারিবারিক ভাবে সমাধান হয়ে গেলে ভালো হয়। এবিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম
দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন (৩৪) এবং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. কবির হোসেন (৫০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রুহুল আমিনকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল হরিমঙ্গল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এবং কবির হোসেনকে দেবিদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তার কবির হোসেন দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের জোনা কাজী বাড়ির মৃত আকামত আলীর ছেলে। তিনি দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত হামলার ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া কবির হোসেনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দেবিদ্বারের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে নিহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে নিহত

Oplus_131072

কুমিল্লার দেবিদ্বারে ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল মতিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রামের কুরুইন টাইগার ক্লাবের খেলা দেখতে গিয়েছিলেন আব্দুল মতিন। খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হাপুড়খাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে বিষয়টি পুলিশকে জানান। মরদেহ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় সনদ গ্রহণ করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফিল চলাকালে মসজিদ থেকে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
মাহফিল চলাকালে মসজিদ থেকে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

Oplus_131072

বরিশালের আগৈলঝাড়ায় ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত মাহফিল চলাকালে মসজিদের ভেতর থেকে আসমান সিকদার (৩২) নামে এক যুবককে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকার মহিষখোলা মসজিদে এ ঘটনা ঘটে। আহত আসমান সিকদার ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

আহত আসমানের ভাষ্য, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের খরচের জন্য তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা দেওয়ার জন্য তিনি রাতে মসজিদে যান।

আসমান অভিযোগ করেন, তিনি মসজিদের ভেতরে অবস্থানকালে স্থানীয় স্বপন ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে মসজিদের বাইরে নিয়ে যায়। এরপর তাকে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে দাবি করেন আসমান।

স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মসজিদ থেকে একজনকে বাইরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগের ঘটনায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাও দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে স্বপন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবহিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×