রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ : পারিবারিক কর্তৃত্বের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:৪৮ এএম
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ : পারিবারিক কর্তৃত্বের অভিযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে প্রায় দুই যুগ পার করেছেন প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতাও। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দীর্ঘ ২২ বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়টির ভিসির দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে আছেন তার কনিষ্ঠ ছেলে ড. মুনতাসির মান্নান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়টির ভিসির দায়িত্ব পালনের পাশাপাশি বোর্ড অব ট্রাস্টিজেরও চেয়ারম্যান ছিলেন প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী। পাশাপাশি ট্রেজারারের দায়িত্ব পালন করতেন তার স্ত্রী মিসেস মোর্শেদা চৌধুরী এবং রেজিস্ট্রার হিসেবে ছিলেন তাদের ছেলে ড. মুনতাসির মান্নান চৌধুরী। অর্থাৎ ঘুরেফিরে পরিবারের লোকদের হাতেই বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ পদসহ সকল নিয়ন্ত্রণ থাকছে। ফলে যেমন খুশী তেমন করে চলে বিশ্ববিদ্যালয়। এর সুবিধা নেয় মান্নান চৌধুরীর পরিবার।
সংশ্লিষ্টরা জানান, বাবা-মা আর ছেলে মিলে বিশ্ববিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও রয়েছে তাদের আত্মীয়রা। এর আগে বিশ্ববিদ্যালয়টির আর্থিক অস্বচ্ছতা নিয়েও বেশ কয়েকবার প্রশ্ন ওঠে। তবে বহাল তবিয়তে রয়েছেন মান্নান চৌধুরীর পরিবার।
প্রাইভেট ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ বলা হয়েছে, রাষ্ট্রপতির নিকট বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক শিক্ষা ও গবেষণায় পারদর্শী এমন চারজনের একটি প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেন। সংশ্লিষ্টরা জানান, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটি উঁচু মানের নয়। এখানে বিওটির পছন্দের বাইরে কেউ ভিসি হিসেবে নিয়োগ পায় না।
ইউজিসির একটি সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্বলতার সুযোগ নিয়ে প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিযুক্ত আছেন। কারণ, বোর্ড অব ট্রাস্টিতে কখনো তিনি নিজে আবার কখনো পরিবারের লোকজন থাকেন। বর্তমান চেয়ারম্যানও তার কনিষ্ঠ ছেলে। ফলে তারা নৈতিকভাবে মান্নান চৌধুরীর বাইরে অন্য কারও নাম পাঠাবেন না। আর, বিশ্ববিদ্যালয়টির কর্তৃত্ব কখনোই মান্নান পরিবারের বাইরে যায়নি। তারা এটিকে পরিবারিক ব্যবসার উৎস হিসেবে নিয়েছেন।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া জানান, ভিসি নিয়োগের বিষয়টি নিয়ে ইউজিসির তেমন করণীয় কিছু থাকে না। কারণ বোর্ড অব ট্রাস্টিজ পছন্দের ব্যক্তিদের মনোনীত করে একটি তালিকা রাষ্ট্রপতির কাছে প্রেরণের পর রাষ্ট্রপতি ভিসি নিয়োগ দেন। তবে আমি মনে করি না, নৈতিকভাবে এ পদে কেউ এত বছর থাকতে পারেন।
তিনি আরও বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ একজন ব্যক্তি প্রতিষ্ঠার পর থেকেই ভিসি পদে বসে আছেন, তাদের পরিবারের অন্যরা বোর্ড অব ট্রাস্টি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছেন। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়টির আর্থিক এবং প্রশাসনিক কাজ কতটা স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে সেটা বোঝাই যায়। গত ১৫ বছর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এত পরিমাণ অনিয়মের আশ্রয় নিয়েছে প্রতিনিয়ত এগুলো দেখে এখন আমরা বিব্রত হচ্ছি।’
ইউজিসির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির একজন ভিসি কয় টার্মে দায়িত্ব পালন করবেন এটার বিষয়ে ইউজিসির কোন সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। তবে আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে কথা বলেছি, পাবলিক ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগের প্র্যাকটিসটা প্রাইভেটে অ্যাডজাস্ট করার বিষয়টিও আমরা পর্যালোচনা করে দেখব। এক্ষেত্রে কী ধরনের জটিলতা থাকতে পারে সেটিও আমরা বিবেচনা করে দেখব।
জানা গেছে, প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দেন। আওয়ামী লীগের পরিচয়ে তিনি ও তার পরিবার প্রতিষ্ঠার পর থেকেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কর্তৃত্ব নিজেদের কাছে ধরে রাখেন।
তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়টির উত্তরা ক্যাম্পাসে গেলে সেখানে সংবাদ কর্মীর পরিচয় পাওয়ার পর প্রবেশ করতে দেয়া হয়নি।
মন্তব্য জানতে উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা ও মেইলে প্রশ্ন প্রেরণ করলেও তিনি কোন সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি ড. মো. নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, মান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। তিনি ভিসি হিসেবেও আছেন তবে এটা সরকারের অনুমোদনক্রমে। প্রতিষ্ঠার পর থেকেই মান্নান চৌধুরীর ভিসি পদে থাকার বিষয়ে প্রশ্ন তুললে প্রোভিসি বলেন, বিষয়টি এমন নয় যে তিনি অযোগ্য। যোগ্যতার ভিত্তিতে সরকার তাকে নিয়োগ দিয়েছেন। তিনি উচ্চ যোগ্যতাসম্পন্ন বলেই তাকে সরকার নিয়োগ দিয়েছে।
একই পরিবারের সদস্যরা বিভিন্ন দায়িত্বে থাকার বিষয়টি সামনে আনলে তিনি জানান, তারা সরকার থেকে যেভাবে অনুমোদন নিয়েছে সেভাবেই পদে বহাল হয়েছেন। আর এমন নয় যে পদগুলোতে পরিবর্তন আসে না, সরকারের নিয়োগ সাপেক্ষে যথাসময়ে বিভিন্ন জন দায়িত্ব পালন করেছেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
Skip to toolbar