বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ পিএম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ। গত মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বিকেলে ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তার ব্যবহৃত দামী ক্যামেরা, মোবাইল এবং আইডি কার্ড ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


​ভুক্তভোগী সাংবাদিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি মিশন স্কুলের পশ্চিম পাশে একটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন চলছিল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর ও দৈনিক আমার দেশ-এর বুড়িচং প্রতিনিধি সাখাওয়াত হাফিজ সেখানে পেশাগত দায়িত্ব পালনে যান।
​আলোচনার একপর্যায়ে দুই পক্ষ মারমুখী অবস্থানে চলে গেলে তিনি ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করেন। এসময় মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাতনামা ৪-৫ জন সন্ত্রাসী সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর অতর্কিত হামলা চালায়।

​এ সময় হামলাকারীরা সাখাওয়াত হাফিজকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে সালাহ উদ্দিন ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কোপ দিলে তার ডান হাতের কনুইয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। ​সন্ত্রাসীরা তার কাছ থেকে:
​স্মার্টফোন: ১টি (মূল্য ১৮,০০০ টাকা)
​ভিডিও ক্যামেরা ও সরঞ্জাম: ১টি ক্যামেরা, ওয়ারলেস ও বুম মাইক্রোফোন (মূল্য ৬০,০০০ টাকা) ​পরিচয়পত্র: দৈনিক আমার দেশ ও একুশে বাংলা পত্রিকার আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যায়।

​সাখাওয়াত হাফিজের চিৎকার শুনে সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ​এই ঘটনায় সাখাওয়াত হাফিজ বাদী হয়ে বুড়িচং থানায় মোঃ সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মান্নান ও আহসানুজ্জামান সোহেল সহ স্থানীয় আরও অনেকেই।

​এদিকে সাংবাদিকের ওপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। বুড়িচং থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেবীদ্বারে পাওনা টাকার জন্য ডেকে নিয়ে হত‍্যার অভিযোগে আটক-৩

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:১৮ এএম
দেবীদ্বারে পাওনা টাকার জন্য ডেকে নিয়ে হত‍্যার অভিযোগে আটক-৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার দেবীদ্বারে পাওনা টাকা আদায়ে বাসা থেকে ডেকে নিয়ে জমি ব‍্যবসায়ীকে হত‍্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের মোবারকের বাড়িতে ঘটনাটি ঘটে । নিহত জমি ব‍্যবসায়ি জহিরুল ইসলাম সরকার (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি দেবীদ্বার পৌর এলাকার মোহনা আবাসীক একায় বসবাস করে জমি বেঁচা-কেনার ব‍্যবসা করতেন।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মাফুজা আক্তার বাদী হয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে বালিবাড়ি গ্রামের মোবারক হোসেন ও তার পুত্র আশিকুর রহমানসহ ৫ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ৩৩।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে বালিবাড়ী গ্রামের মোবারক ও শাহীনসহ কয়েকজন যুবক জহিরুল ইসলাম সরকারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে যায়। সেখানে বিষয়টি সমাধান না হওয়ায় সন্ধ্যায় জহিরুলকে দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি মোবারক হোসেনের গ্রা‌মের বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে রাত ১০ টায় একটি সিএনজিচালিত অটোরিকসা যোগে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। এ সময় মরদেহ নিয়ে আসা মোবারক, শাহীন ও আশিকসহ তিন জন পালানোর চেষ্টা করলে নিহতের স্বজনরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে আটক মোবারক ও তার ছেলে আশিককে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়। অপর আটক শাহীনকে জিজ্ঞাসাবাদের জন‍্য আটক রাখা হয় বলে পুলিশ জানিয়েছে। একই দিন সকালে নিহত জহিরুলের লাশ ময়না তদন্তের জন‍্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়।

​নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কল পেয়ে তার স্বামী বাসা থেকে বের হয়েছিলেন। রাতে হাসপাতাল থেকে ফোন পেয়ে তিনি সেখানে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। জমি বিক্রির লেনদেন নিয়ে তার স্বামীর সাথে দ্বন্দ্ব ছিল বলে জানান তিনি। এসময় তিনি স্বামী হত্যার বিচার দাবী করেন।

​এ প্রসঙ্গে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিহত জহিরুল ইসলাম সরকারের বিরুদ্ধে এলাকায় জাল দলিল ও জমি কেনাবেচায় এবং বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার একাধিক অভিযোগ ছিল। একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রিরও অভিযোগ রয়েছে। একাধিক ব্যক্তিরা তাকে প্রতিনিয়ত মোহনা আবাসিক এলাকায় খুঁজতে আসেন। প্রায়ই সে পলাতক থাকত। এ ছাড়া জমি বেচাকেনায় জহিরুলের সেল্টারে একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। যাদের বিরুদ্ধে তাকে ডেক নিয়ে হত‍্যার অভিযোগ উঠেছে, তারাও জহিরের বন্ধু ও পাটনার ছিল।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আয়োজিত একটি নাগরিক সমাবেশেও তার বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন। সে সময় সংসদ সদস্য অভিযুক্ত জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছিলেন।

​এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত‍্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

মিথ্যা মামলা ও অপহরণের হুমকি, আতঙ্কে দিনাতিপাত করছেন সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পিএম
মিথ্যা মামলা ও অপহরণের হুমকি, আতঙ্কে দিনাতিপাত করছেন সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ

কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া, ইসলামপুর এলাকার অবসরপ্রাপ্ত এক প্রবীণ শিক্ষক দম্পতির ছেলে মওদুদ আব্দুল্লাহ শুভ্র। দীর্ঘ প্রায় এক যুগ ধরে বিভিন্ন ধরনের হয়রানি, হামলা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি শিক্ষাগতভাবে বিবিএ, এমবিএ এবং এলএলবি (প্রিলিমিনারি) পাস করে বর্তমানে কুমিল্লা আইনজীবী সমিতিতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যুক্ত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ মে থেকে শুরু করে ২০২৬ সালের ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২০১৭ সালের ৩ মে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরেন। পরবর্তীতে ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২৩ সালেও একাধিক অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি পরবর্তীতে ফৌজদারি আদালতে মামলাও করেন।
ভুক্তভোগীর দাবি, মানবাধিকার কার্যক্রম, সালিস বিচার এবং সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি বিভিন্ন সময় প্রভাবশালী মহলের বিরাগভাজন হন। নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কিছু ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং ধারাবাহিকভাবে ক্ষতি করার চেষ্টা করে।
তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট রাতে কুমিল্লার টিক্কারচর ব্রিজ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার হলেও অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এরপর থেকেই মোবাইল ফোনে হুমকি, মারধর এবং চাঁদা দাবির ঘটনা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর আরও অভিযোগ, সম্প্রতি একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করানোর ষড়যন্ত্র করছে। এমনকি তাকে অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে। কুমিল্লার কান্দিরপাড় এলাকায় তাকে তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে ভয়ভীতি দেখানো হয় বলেও তিনি দাবি করেন।
এছাড়া, একটি সংঘবদ্ধ চক্র ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে তাকে গ্রেপ্তার করানোর হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সেনা কর্মকর্তা হাফিজুরের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সেনা কর্মকর্তা হাফিজুরের ৩ দিনের রিমান্ড

আলোচিত তনু হত্যা মামলায় ঘটনার এক দশক পর প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আটক করে আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা জেলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, হাফিজুর রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল তনু হত্যা মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এ পর্যন্ত ৮০টি শুনানির তারিখ অতিক্রম হয়েছে। চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত করেছেন। বুধবার বিকেল প্রায় ৫টার দিকে তনুর বাবা ইয়ার হোসেন, তনুর মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর হলেও প্রশাসন যে আসামি গ্রেফতার করেছে তাতে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে। এখন আমার বিশ্বাস আমার মেয়ে তনুর হত্যার বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। আমি চাই বাকি আসামীদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।

এদিকে তনুর ছোট ভাই রুবেল হোসেন বলেন, দীর্ঘদিন পর মামলায় অগ্রগতি হওয়ায় আমার পরিবার নতুন করে ন্যায়বিচারের আশা দেখছে। এখন আমরা বিশ্বাস করি আমার বোনের হত্যার বিচার হবে। আমিও বাবার মতো চাই বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হউক।

×
Skip to toolbar