সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৪ এএম
চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

এটিএম মাজহারুল ইসলাম:

চান্দিনা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন-কে সংবর্ধনা জানাতে ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় চার হাজার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সমাজসেবক নাঈমুল হক ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনতার করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে একত্রে গণভোজে অংশ নেন তিনি। দীর্ঘ সারিতে বসে হাজারো মানুষের একসঙ্গে খাবার গ্রহণ পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

আয়োজক নাঈমুল হক ভূঁইয়া জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এ গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গণভোজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। চান্দিয়ারা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে দিনভর মানুষের ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, ব্যতিক্রমধর্মী এ আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কুমিল্লা মহানগরে জাতীয় ছাত্রশক্তির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:০২ পিএম
কুমিল্লা মহানগরে জাতীয় ছাত্রশক্তির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা জিহান, সদস্য সচিব হিসেবে মাহবুব মজুমদার এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মহিবুর রহমান।
সংগঠন সূত্রে জানা যায়, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ২ জন, যুগ্ম আহ্বায়ক ১৪ জন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ২ জন, যুগ্ম সদস্য সচিব ১৮ জন, সংগঠক ২৭ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৩৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

চান্দিনায় স্বামীর সামনে থেকে স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণ: আটক ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৫৮ পিএম
চান্দিনায় স্বামীর সামনে থেকে স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণ: আটক ৪

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।

রবিবার (৩ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন— চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), মাদারপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।

জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এক দম্পতি রবিবার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা কামারখোলা গ্রামের নিকটে নেমে হেঁটে রওনা দেন।
এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের পথরোধ করে এবং অশোভন আচরণ শুরু করে। পরে তারা আরও দুজনকে ডেকে আনে। একপর্যায়ে কয়েকজন মিলে ওই নারীর স্বামীকে জোর করে দূরে সরিয়ে নিয়ে যায় এবং স্ত্রীকে পাশ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে গিয়ে ফেলে রাখা হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং অন্যরা সহযোগিতা করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় অপহরণ-চাঁদাবাজি-প্রতারণা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:০৭ এএম
কুমিল্লায় অপহরণ-চাঁদাবাজি-প্রতারণা: সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা

কুমিল্লায় অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালজালিয়াতি, হত্যাচেষ্টা, মানহানি ও ধর্মীয় উস্কানির অভিযোগে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র এ অভিযোগ এনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এফআইআর এবং আদালতে পৃথক সিআর মামলা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের বিভিন্ন সংস্থার পরিচয় ও ছদ্মবেশ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। একই সঙ্গে প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এবং মানহানিকর কর্মকাণ্ডেও জড়িত তারা।
থানায় দায়ের করা এফআইআর/জিআর মামলা নং-৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)-এ চক্রটির সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই ঘটনার ধারাবাহিকতায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সিআর মামলা (নং-৬১৫/২৬, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হলে আদালত তা আমলে নিয়ে রেকর্ডভুক্ত করেন।
মামলায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে অবৈধ সমাবেশ, মারধর, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, প্রতারণা, মানহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, অভিযুক্তরা শুধু আর্থিক প্রতারণাই নয়, সামাজিক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিশেষ করে “শুভ্র সনাতনী” নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পেশাদার দালাল, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে অজ্ঞাতনামা সহযোগীরাও সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন সময় অপরাধ সংঘটনে সহায়তা করছে।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর ‘অভিযোগ অবহিতকরণ করে ব্যবস্থা গ্রহণের আবেদন’ শিরোনামে একটি লিখিত আবেদনও দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি রেকর্ডভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী পক্ষ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সংঘবদ্ধ অপরাধ চক্রের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
Skip to toolbar