রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

জন্মদিনে ফুলে ফুলে স্নিগ্ধ কবি আলী আশরাফ খান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬:২৭ পিএম
জন্মদিনে ফুলে ফুলে স্নিগ্ধ কবি আলী আশরাফ খান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দাউদকান্দিতে ‘সৃষ্টি’ সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান’র জন্মদিন উপলক্ষ্যে সংগঠন চর্চার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও মানবিক কাজে অবদান রাখায়, স্থানীয় বেশ
কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা গৌরীপুর বাজারের আদর্শ দন্ত চিকিৎসালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন, সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ বিল্লাল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্সী ও সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, রোটারিয়ান মোঃ সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর কামাল মডার্ণ হসপিটাল এন্ড ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মো. কামাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি মো. আলী আশরাফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘সৃষ্টি’ সাহিত্য-
সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান ডাঃ মোঃ মোজাম্মেল হক, নেদারল্যান্ড প্রবাসী স্বেচ্ছাসেবক মোঃ বোরহান উদ্দিন মোল্লা, সুজন-সুশাসনের জন্য নাগরিক, দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ‘সৃষ্টি’ সংগঠনের উপদেষ্টা, মোঃ আলী আজম, সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানবিক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘সৃষ্টি’ কর্তৃক বিশেষ সম্মাননা স্মারক-২০২২-এ ভূষিত, জাহানারা ঈমাম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ এনামুল হক,
নিরাপদ চিকিৎসা চাই, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক, মোঃ হালিম সৈকত, নিরাপদ সড়ক চাই, দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, ‘মেধার বিকাশ’ সমাজকল্যাণ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার,
ব্লাড ডোনার্স গৌরীপুরের সভাপতি, মোঃ কাউছার আহমেদ, সুশীল সমাজ সংগঠনের সহ-সভাপতি, মোঃ তৈয়ব আলী, জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘের সভাপতি, মোঃ ফাহিম সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ সজিব সরকার বাবু, দড়িকান্দি ভিশন-২০২৫ -এর সভাপতি, মোঃ আল-আমিন, তারুণ্যের আলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন, ‘সৃষ্টি’ সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ফারুক আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য রাজিব হোসেন ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম জয় প্রমুখ।

এছাড়াও উপরে উল্লেখিত সংগঠনগুলোর পাশাপাশি
নেদারল্যান্ড প্রবাসী স্বেচ্ছাসেবক মোঃ বোরহান উদ্দিন মোল্লা, লাল সবুজ উন্নয়ন সংঘ ও বাংলাদেশ ফেন্ডসিপ ফাউন্ডেশনকে মানবিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে কবি আলী আশরাফ খান, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং সকল সংগঠন থেকে আমন্ত্রিত অতিথিদের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু এবং সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দেবীদ্বারে হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি ইয়াবাসহ গ্রেফতার

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম
দেবীদ্বারে হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি ইয়াবাসহ গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাৎ চক্রের কথিত মূলহোতা এবং এলাকায় ‘হানি ট্র‍্যাপ’ খ‍্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার(৩৫)কে ফের আটক করেছে পুলিশ। তবে এবার ব্ল্যাকমেইল বা চাঁদাবাজির অভিযোগে নয়, ইয়াবা বিক্রয়কালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট (রহমানিয়া সুপার মার্কেটের পেছনে) ভাড়া বাসা “আহসান মঞ্জিল” থেকে ইয়াবাসহ লাইলিকে আটক করা হয়।

আটককৃত লাইলি আক্তার(৩৫) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। সে দির্ঘদিন যাবৎ আহসান মঞ্জিলে ভাড়া থেকে এলাকার একটি প্রভাবশালী চক্রের সহযোগীতায় নারী ও মাদক ব্যাবসার আড়ালে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই লাইলী চক্রের প্রধান কাজ।

এর আগে চলতি বছরের ৭ এপ্রিল ওই একই বাসায় (‘আহসান মঞ্জিল’) অবস্থান করাকালে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি আক্তারকে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে এসে একই বাসায় মাদক ব‍্যবসায় জড়িয়ে পরে।

কয়েক মাস পূর্বে উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক মুকবল হোসেন মাষ্টারের উপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, প্রশাসনের টনক নড়ে। পুলিশ ওই বাসায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে টাকার জন‍্য বেঁধে রেখে বেধরক মারধর করা অবস্থায় পুলিশ উদ্ধার করেন। এবং এই ঘটনায় গত ৭ই এপ্রিল মুকবল মাস্টার বাদী হয়ে অভিযুক্ত লাইলি আক্তারকে এজাহারভূক্ত করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের নামে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলি আক্তার দীর্ঘদিন ধরে দেবীদ্বারসহ আশেপাশের এলাকায় একটি শক্তিশালী অপরাধ চক্র পরিচালনা করে আসছিলেন। তার মূল কৌশল ছিল প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করা। চক্রের তরুণীদের ব্যবহার করে প্রথমে প্রেমের অভিনয় বা ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদ পাতা হতো।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রতিবেশী এক ব্যক্তি জানান, লাইলি সে প্রায় ডজনখানেক মামলার বাদী। সে দীর্ঘদিন ধরে মাদকসহ নারী দিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এবং দেহ ব্যবসার আড়ালে গোপন ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিত্তশালীদের টার্গেট করতেন সে। একই সাথে মাদক চোরা কারবারিতেও বেশ প্রভাব বিস্তার করে। ওই চক্রটি নানা কৌশলে ধরা ছোঁয়ার বাহিরে। এঘটনায় বাসার মালিকের ছেলে এবং লাইলির এক নিকট আত্মীয়ের সেল্টারে প্রকাশ্য অপরাধ সংঘটিত করে আসছে।
লাইলি আক্তার বলেন, আমি ভালো হয়ে গেছি। আমার ছেলে মাদক ব‍্যবসা করে। ছেলে রাতে ঘুমিয়েছিল, তখন তার বন্ধুরা এসে ইয়াবা চাইলে আমি জানালা দিয়ে ইয়াবা দেয়ার সময় কেউ পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দেয়।

ইয়াবাসহ হানিট্র‍্যাপ খ‍্যাত লাইলি আক্তার গ্রেফতার’র সংগৃহীত ছবি।

এ ব‍্যপারে এসআই সাগর বড়ুয়া জানান, অভিযানকালে লাইলি আক্তারের দখলে থাকা ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়ের টাকা, ইয়াবা সেবনের সরঞ্জামাদীসহ তাকে আটক করি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, এ নারী খুবই ধুরন্দর চালাক ও প্রতারক, সে জামিনে এসে আবারো মাদক ব‍্যাবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পূর্বের পর্ণোগ্রাফির মামলাটিও চলমান রয়েছে। এখন এ মামলার সূত্র ধরে তার সহযোগীদের আটকের চেষ্টা করব।

লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম
লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Oplus_131072

কুমিল্লার লাকসামে পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৈত্রা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার একটি দল কৈত্রা এলাকায় নজরুল ইসলামের পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশের দাবি, গ্রেফতার নজরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও পলাতক জনি ওই স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

গ্রেফতার নজরুল ইসলাম কৈত্রা মুন্সিবাড়ির মৃত আবদুল মতিন ও মৃত রহিমা বেগমের ছেলে। পলাতক সাইদ জাফর ওরফে জনিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

কুমিল্লার মনোহরগঞ্জে উদ্বোধন করা হয়েছে যামানা টিভি (আইপি টিভি) ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার আঞ্চলিক অফিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা আবদুল হাই, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

×