আওয়ামী লীগের তোপের মুখে মাঠে দাড়াতে পারেনি বিএনপি
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে দ্রব্যে মূল্যের দাম বৃদ্ধিতে বিক্ষোব সমাবেশের ডাক দিয়েছিল।কিন্তু উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে বিএনপি নেতাকর্মীরা মাঠে দাঁড়াতে পারেনি। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর( অবঃ) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে দাউদকান্দি পৌর সদরে দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লিল মিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা যুব মহিলালীগের আহবায়ক তাছলিমা চৌধুরী সিমিন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। গৌরীপুর ইউপির চেয়ারম্যান নোমন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সকরকার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়। দাউদকান্দি টোল প্লাজায় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবের নেতৃত্বে নেতা কর্মীরা অবস্থান নেয়, ইলিয়টগঞ্জ এলাকায় উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মাওলানা মোতাহার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম মাস্টার, বিলালুর রশিদ দোলন ও আলী আহমেদ মিয়াজীর নেতৃত্বে ও শহীদনগর আওয়ামীলীগ নেতা এসএম কেরামত আলী, আসলাম চেয়ারম্যান,মকবুল মেম্বারের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেয়া। বিএনপি’র মহাসমাবেশ গৌরীপুরে হবার কথা থাকলেও আওয়ামী লীগের তোপের মুখে পূর্ব নির্ধারিত স্থান ছেড়ে উপজেলার চাদগাঁও এলাকায় কিছু সংখ্যাক নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।














