বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ইনান হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু মামলা নেয়নি ওসি মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৯:২০ এএম
ইনান হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু মামলা নেয়নি ওসি মোস্তাফিজুর রহমান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজধানী ঢাকার কামরাঙ্গীচরের হাসান নগর( ভান্ডারীর মোড় ) আবু সাইদের বাজারের সংলগ্নে ইনান হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলা না নিয়ে রফাদফার চেষ্টার অভিযোগ উঠেছে।

শাহাআলম ও কাজলী মামাতো ফুফাতো ভাই বোন গত ৩১/০৩/২০২২ইং তারিখে পরিবারের সম্মতিক্রমে দু”জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। দু”জন ও তাদের পরিবারের স্বপ্ন ছিলো শাহাআলম ও কাজলীর কুল জোড়ে আসবে ফুটফুটে বাচ্চা এই বাচ্চা নিয়ে সুখের সংসার আনন্দে উল্লাসে মাতিয়ে তুলবেন তাদের ঘরটি, সেই স্বপ্ন আর বাস্তবে রুপ নিলোনা, হত্যা করা হলো শাহাআলম ও কাজলী আক্তার ও তাদের পরিবারের স্বপ্নকে।

গত ০৭/০১/২০২৩ তারিখে কাজলী আক্তারের প্রসব ব্যাথা উঠলে ইনান হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫ টার সময়ে তাকে হাসপালে নিয়ে যাওয়া হলে আল্ট্রা করে বাচ্চার পজিশন ভালো আছে বলে জানিয়ে ৫.২০ মিনিটে কাজলী আক্তারকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়া হয়। অপারেশন রুমে নিয়ে কাজলী আক্তারকে তখন ডাঃ সাদিয়া শারমীন সুবর্নাকে ভিডিও কল দিয়ে চালানো হয় সনাতন চিকিৎসা তখন এনএসতেশিয়া ডাঃ ফখরুল আলম কাজলী আক্তারকে একটি ইনজেকশন পোষ করেন বলে কাজলী বলেন। কিন্তু ডাঃ মোঃ আসিফ সামালিন ও হাসপাতালের মূল মালিক মোঃ আবুল কাশেম বলছেন লাভনী নামের নার্স ইঞ্জেকেশন পোষ করেন বলে নার্স লাভনীর উপরে চাপিয়েদেন। তখন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এনএসতেশিয়া ডাঃ ফখরুল আলম হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ডাঃ মোঃ আসিফ সামালিন বলছেন যে (এনজিল) ইনজেকশন দেওয়া হয়েছিলো রোগীকে। সেই ইঞ্জেকশনটি দুইটি কাজ করে এক ব্যাথা বাড়ানো দ্বিতীয় ব্যাথা কমানো তবে রোগীকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় তখন রোগীর প্রচন্ড ব্যাথা ছিল।

রোগী ও রোগীর স্বজনরা বলছেন যে, বিকেল ৫ টা ২০ মিনিটে রোগীকে অপারেশন রুমে ঢুকিয়ে সনাতন চিকিৎসা চালান ডাঃ সাদিয়া শারমীন সুবর্নাকে ভিডিও কলে রেখে ৩ ঘন্টা পর কাজলীর শরীলে একটি ইঞ্জেকশন পোষ করেন এনএসতেশিয়া ডাঃ ফখরুল আলম তার ৫/৭ মিনিট পরে রোগী জ্ঞান হাড়িয়ে ফেলেন, হার্ট ভিট হাড়িয়ে ফেলে কাজলীর পেটে থাকা বাচ্চাটি। এর পর পুরো হাসপাতালের ডাক্তার ও মালিকদের ছুটাছোটি করতে শুরু করেন ও বলতে থাকেন যে বাচ্চার লড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাত ৯ টা ডাঃ সাদিয়া শারমীন সুবর্না এসে সিজার করানোর জন্যে অপারেশন থিয়েটারে ঢুকে ২০ মিনিট পর বাচ্চা মৃত হয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানান। তবে কাজলীর পরিবারের কোন অনুমতি ছাড়াই সিজার করে ফেলেন ডাঃ সাদিয়া শারমীন সুবর্না ।

এই হাসপাতালে এর আগেও একাধিক নবজাতকের মৃত্যু হয়েছে । কামরাঙ্গীরচরের বাসীন্দা রাজু তার স্ত্রীর বৃষ্টি”র এই হাসপাতালে সিজার করে তারও নবজাতকের মৃত্যু হয়। শাহাআলম ও কাজলীর পরিবার জানতে পেরে তখনি থানায় গিয়ে ওসি মোস্তাফিজুর রাহমানের কাছে সেবা চাইলে তিনি একটি সাধারণ ডায়রী দায়ের করতে বলেন তখন শাহালম নিজে লিখিত ডায়রী দায়ের করেন পরে ডিউটিরত অফিসার এএসআই কমলেশ গিয়ে বিষয়টি তদন্ত করেন। পরে এই এই মামলার ভার দেওয়া হয় এএসআই হারুনূর রশিদকে। শাহাআলম ভাবছিলেন হয়তো এতে কোন একটা সুফল আসবে! আসলে তাতো হলোই না বরন শাহাআলম ও কাজলীর পরিবার চরম চাপের মুখে পরে গেলেন রাজনৈতিক নেতাদের ও প্রশাসনের।

ঐ রাতেই হাসপাতালের কতৃপক্ষ ও কাজলী, শাহাআলম এর পরিবার নিয়ে থানায় বসেন ওসি মোস্তাফিজুর রহমান তখন নবজাতকে হত্যা করা হয়েছে বলে ওসি মোস্তাফিজুর রহমান বলেন। হাসপাতালের কতৃপক্ষকে সমস্থ কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন ও শাহাআলমকে মামলা করবেন কিনা মিউচালে বসবেন সেটা ভাবার জন্যে ১ দিনের সময় দিয়ে পাঠিয়ে দেন। ওসি মোস্তাফিজুর রহমান একদিন পর শাহাআলম ওসি মোস্তাফিজুর রহমানের কক্ষে গিয়ে মামলা করবেন বললে ওসি মোস্তাফিজুর রহমান উল্টো বৈধ অনুমোদন বিহীন হাসপাতালে কতৃপক্ষের পক্ষে সাফাই গান! কিসের মামলা করবেন! কি কারনে মামলা করবেন! এমন হাসপাতালে আপনারা নিলেন কেন! দোষ আপনাদের বলে বলেন! একপর্যায়ে শাহাআলম তর্কে গেলে ওসি তখন বলেন আচ্ছা আচ্ছা আপনার স্ত্রী কাজলীকে আগে সুস্থ করেন তার জবানবন্দির প্রয়োজন আছে তার জবানবন্দি ছাড়া মামলা নেওয়া যাবেনা বলে শাহাআলমকে পাঠিয়েদেন। পরে ওসি মোস্তাফিজুরের নিজ দেশের বাড়ির এলাকার এক কথাকথিত সাংবাদিক নাম প্রকাশে অনইচ্ছুক তিনি থানা থেকে বাহির হওয়র পরে শাহাআলমকে বিষয়টি মোটা অংকের টাকা নিয়ে মিট করিয়ে দেবেন বলে প্রস্তাব দেন। কিন্তু শাহাআলম সেই বিষয়টি প্রত্যাখ্যান করেন। পরে খুজ খবর নিয়ে জানা যায় যে ওসির দেশের বাড়ির লোক ঐ সাংবাদিক ও ওসির ঘনিষ্ঠ আত্বীয়। ওসির সাথে তার তুতকারী বলে ডাকতে দেখা যায় দুজনের রাস্ট্রপতির এলাকার মানুষ ও রাস্ট্রপতির আত্বীয় পরিচয় দিয়ে থাকেন।

পরে শাহাআলম ওসি মোস্তাফিজুর রহমানের গাফেলতি ও সময় অপচয় দেখে শাহাআলম আদালতের শয়ণাপর্ণ হোন। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্যে ও এই হাসপাতালে একাধিক নবজাতকের হত্যা হয়েছে আর যেনো কোনো নবজাতকের হত্যা না হয়, আর যেনো কোনো মা বাবার বুকে আসার আগেই নবজাতকে দুনিয়া থেকে চলে যেতে না হয়! শাস্তির দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চান শাহাআলম ও কাজলীসহ তাদের পরিবারগণ।

আমাদের অনুশন্ধানী টিম, ইনান হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে সরজমিনে গিয়ে দেখতে পান স্বাস্হ্য অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কোনটাই নেই তাদের শুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়েই চলছে এই হাসপাতাল সরকার ও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে। শুধু তাই নহে এমন বাংলাদেশে কতো হাজার অবৈধ হাসপাতালে ও ডায়গনষ্টিক সেন্টার আছে তার সুনির্দিষ্ট কোন তথ্য কারই জানা নেই। তবে এরা থানা পুলিশকে ম্যানেজ করেই এইসব ডায়গনষ্টিক সেন্টার গুলি অনুমোদন ছাড়া শুধু মাত্র রিসিভ কপি দিয়ে সনাতন চিকিৎসার মাধ্যমের চলে তাদের ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতাল গুলি।

চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবুজ বাংলাদেশ বিনির্মাণে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে চারাগাছ পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। এ সময় তারা এমন মহতি উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।

শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা কৃষি অফিসার মো. জোবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা বিএনপি নেতা মো. খোরশেদ আলম, কবি মো. জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩০ দিন পেরোলেই শেষ! শেখ হাসিনা-আবুল কালাম আজাদের আপিল নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ এএম
৩০ দিন পেরোলেই শেষ! শেখ হাসিনা-আবুল কালাম আজাদের আপিল নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

Oplus_131072

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো দণ্ডিত ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে আপিলের সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

৩০ দিনের বিধান সবার জন্য

মো. আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলও করেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১-এর ৩ ধারায় বিষয়টি উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়ের মধ্যে আপিল করা না হলে পরবর্তীতে তা আর গ্রহণযোগ্য হবে না।

চিফ প্রসিকিউটর বলেন, এই বিধান সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কোনো ব্যক্তি পলাতক থাকুন কিংবা কারাগারে থাকুন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই তাকে আপিল দায়ের করতে হবে।

ফলে এই নিয়ম শেখ হাসিনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একইভাবে মাওলানা আবুল কালাম আজাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানান তিনি।

আবুল কালাম আজাদের আপিল এখনও গ্রহণ হয়নি

আমিনুল ইসলাম বলেন, কিছুদিন আগে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়েছে। ওই সময় প্রসিকিউশনের পক্ষ থেকে তিনি সংশ্লিষ্ট আইন আদালতের সামনে তুলে ধরেছেন।

তিনি বলেন, মাওলানা আবুল কালাম আজাদের আপিল এখনও আপিল বিভাগ গ্রহণ করেনি। সেক্ষেত্রে আপিল বিভাগের সামনে বর্তমানে কোনো পেন্ডিং প্রসিডিং নেই।

চিফ প্রসিকিউটরের ধারণা, আবুল কালাম আজাদের আইনজীবীরাও আইনগত বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এ কারণেই এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ তারা আর নেননি।

সাজা স্থগিত করতে পারে সরকার

সরকার যেকোনো সাজা স্থগিত করতে পারে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে কোনো ব্যক্তি আপিল না করলে অন্য কোনো ফোরামেও তার আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না।

তার মতে, ট্রাইব্যুনালে হওয়া রায়ের পর ৩০ দিন অতিক্রান্ত হয়ে গেলে সেটি বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তবে যেকোনো সাজা স্থগিত করার সরকারের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। সরকার চাইলে কারও ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার নাও করতে পারে—এটি সরকারের সিদ্ধান্ত।

গুমের অভিযোগ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করা হবে। এরপর সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিল্লায় WSUP এর উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
কুমিল্লায় WSUP এর উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও স্যানিটারি ন্যাপকিন বিক্রয় কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কুমিল্লায় স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগরীর হোটেল এলিট প্যালেসে WSUP-এর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী মো. ইউসুফ, প্রশাসকের একান্ত সচিব আসিফ বিল্লাহ্, WSUP-এর ওয়াস ইঞ্জিনিয়ার জিকরুল হক এবং ট্রেনিং অফিসার কেয়া অধিকারী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয়, বাজারজাতকরণ, গ্রাহকসেবা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। একই সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর ব্যক্তিগত পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের উপহার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×