কসবা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার আনোয়ার হোসেন
ব্রাহ্মণপাড়ার ৮নং মালাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আছাদনগর গ্রামের কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ্ ২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসী সাংবাদিক ও সমাজকর্মী শাহজালাল আল-নাগর মোঃ আনোয়ার হোসেন বর্তমানে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেব শিক্ষকতা করছেন অত্যন্ত সুনাম ও সফলতার সাথে। ইতোপূর্বে বিভিন্ন হাইস্কুলে শিক্ষকতা করেছেন।
আনোয়ার হোসেন মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রজীবনে একজন মেধাবী ও ভদ্র হিসেবে বেশ সুনাম রয়েছে তার। শিক্ষকতা জীবনে ও বেশ সুনাম অর্জন করেছেন ও হাজারো শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে স্হান করে নিয়েছেন।
আনোয়ার স্যারের ভাই বোন সকলেই সুশিক্ষায় উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত। আনোয়ার হোসেনের অপর আরেক ভাই মনোহরগঞ্জ উপজেলার একটি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
মালাপাড়া ইউনিয়নে অসংখ্য কৃতি সন্তান সুনামের সাথে স্ব স্ব কর্মস্থলে সফলতার সাথে চাকুরী করছেন।
শাহজালাল আল-নাগর বলেন, আমাদের মালাপাড়ার বহু লোক দেশের বিভিন্ন স্থানে সুনামের সহিত চাকরি করছেন সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নিজ কর্মস্থলের পাশাপাশি মালাপাড়ার উন্নয়ন মূলক কাজে অংশ নিয়ে সমাজের অসহার পরিবারদের পাশে দাড়াতে।
আনোয়ার হোসেন, কুমিল্লার ব্রাহ্মণাপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের আছাদনগর গ্রামের আদম ভূইয়া বাড়ির আবদুল আলিম ভূঁইয়া সরদারের ছেলে।















