কুমিল্লায় সিতোরিউ কারাতে–দো ইউনিয়নের মতবিনিময়
বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। শনিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এ সভায় কুমিল্লায় কারাতে চর্চার সম্প্রসারণ ও মানোন্নয়নে পরবর্তী করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী। সভাপতিত্ব করেন সেন্সি নাজমুল হাসান। সঞ্চালনা করেন সদস্য সচিব সেন্সি মো. জুবায়ের ইসলাম খালিদ।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সাধারণ সম্পাদক সেন্সি কবির আকবর চৌধুরী তাজ এবং ফেডারেশনের সদস্য ও ইউনিয়নের অতিরিক্ত সাধারণ সম্পাদক সেন্সি মো. আবুল কালাম আজাদ।
সভায় লাকসাম, বি-পাড়া, বুড়িচং, বরুড়া ও দেবিদ্বারের প্রতিনিধিসহ জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—লাকসামের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ সুমন, বি-পাড়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, বুড়িচংয়ের সদস্য মো. মোশারফ হোসেন, বরুড়ার সদস্য মুক্তার হোসেন, দেবিদ্বারের সদস্য মো. সামিউল আহসান এবং জেলা কমিটির সদস্য গোলাম হাসান আশরাফী, মো. আরিফুল ইসলাম ও মো. নাজমুল হাসান খন্দকার।
সভায় কুমিল্লায় কারাতে প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন, প্রতিযোগিতা আয়োজনে সমন্বয়, নতুন শিক্ষার্থী তৈরিসহ বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
শেষে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লার কারাতে অঙ্গন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

























