সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে নেই জাঁকজমকপূর্ণ আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:০৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে নেই জাঁকজমকপূর্ণ আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেই কোন জাঁকজমকপূর্ণ আয়োজন। র ্যালি, কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা সভায় সীমাবদ্ধ থাকবে এবারের আয়োজন। পাচঁ বছর পরও এমন দায়সারা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতব্যয়ী হওয়ার কথা বলছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে গত ১৪ মে একটি আহ্বায়ক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীকে আহ্বায়ক করে ১৬ কমিটি সদস্য বিশিষ্ট এ কমিটি একটি প্রস্তাবনা দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেট স্বল্পতার অজুহাতে বড় কোন প্রস্তবনা গ্রহণ করেনি। আজ (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এবারের বিশ্ববিদ্যালয় দিবসে র ্যালি, কেক কাটা, পায়রা উড়ানো, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হবে। যার খরচ বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার টাকা।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বনামধন্য ব্যান্ডের কনসার্ট আয়োজনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন জাঁকজমকহীন উদ্যােগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকে দিবসটি বয়কটের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ বছর গ্রীষ্মে ছুটি, রমজানের ছুটির জন্য বড় পরিসরে বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করা হয়নি। তাই এবারের আমাদের দাবি ছিল বড় পরিসরে ঝাকঁঝমকভাবে দিবসটি উদযাপনের উদ্যােগ নিবে প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যােগ কোনভাবে গ্রহণযোগ্য নয়।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিম হাসান বলেন, একটা বিশ্ববিদ্যালয় দিবসে এমন দায়সারা আয়োজন মেনে নেয়া যায় না। গত পাচঁ বছর গ্রীষ্মের বন্ধ, রমজানের কারণে দিবসটি সেভাবে উদযাপন করা হয়নি। কিন্তু আমরা এবছর ঝাকঁঝমকভাবে উদযাপন করবে সে আশায় ছিলাম। বিশ্ববিদ্যালয় দিবস সিনিয়র-জুনিয়রদের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস। যা একাডেমিক পড়াশুনার পাশিপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোকে এগিয়ে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যােগ দৃষ্টিকটু।
সিএসই বিভাগের শিক্ষার্থী মাহিম মোশারফ সেজান প্রোগ্রাম শিডিউলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ৫ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালন করার বিশাল পরিকল্পনা! এই একটা প্রোগ্রাম নিয়ে আমরা কুবি শিক্ষার্থীরা অনেক বেশি আশাবাদী ছিলাম..।ডাস্টবিন ব্যবস্থাথা, খাবারের ভর্তুকি, ওয়াই-ফাই, হল নির্মাণ কাজ বছরের পর বছর আটকে থাকা সহ বিভিন্ন সমস্যা নিয়ে সারাবছর তাগোরে (কুবি প্রশাসন) বলার পরও গায়ে ই লাগায় না! গন্ডারের চামড়া!!! ইমরান চৌধুরী স্যারকে খুব বেশি মিস করছি, উনি থাকলে আবারো একটা ধামাকা হইতো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের ফান্ডে টাকা বলে দিবসটি দায়সারাভাবে উদযাপন করা হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের টাকা নেই কথাটা অযৌক্তিক।
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২’ উদযাপন কমিটির আহ্বয়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, পায়রা উড়ানো, আলোচনা সভা, ক্যাম্পাসে সাজসজ্জা, কনসার্টের প্রস্তাবনা দেয়া হয়। এছাড়া আলোচনা সভায় অতিথি হিসেবে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইসিটি মন্ত্রীর নাম প্রস্তাব করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ প্রস্তাবনা বাদ দিয়ে কয়েকটি প্রোগ্রাম রেখেছে এবং সে অনুযায়ী বরাদ্ধ দিয়েছে। এখন প্রশাসনের অনুষ্ঠান শিডিউল অনুযায়ী দিবসটি উদযাপন করা হবে।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, কোন বিশ্ববিদ্যালয়ে বড় অনুষ্ঠান করে দিবস উদযাপন করে? বিশ্ববিদ্যালয় ছেলেদের আবেগ? আমার আবেগ কোথায় জানো, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস দিয়ে, প্রফেসর হয়ে, গবেষক হয়ে, বিজ্ঞানী হয়ে, বিদেশে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি করবে, বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। আমরা কনসার্টের জন্য স্পন্সরশীপরের চেষ্টা করেছি। একটা কনসার্টের জন্য এত টাকা কে দিবে। আমি ক্লিয়ার করতে বলেছি যে এবছর দিবসটি উদযাপনের জন্য ফান্ডে কোন টাকাই নাই। মাত্র ৪ হাজার টাকা আছে। সামনের বছর যদি ফাইন্যান্সিয়ালি সার্পোট বাড়ে আমরা বড় পরিসরে উদযাপন করব।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×