সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ডেটলাইন ২৭শে জুলাই

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:২৬ পিএম
ডেটলাইন ২৭শে জুলাই
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অভিন্ন দাবিতে বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপিসহ সমমনা ৩৭টি দল। একইদিনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন। এদিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়ার পর বিএনপি ও সমমনা দলগুলোর সবচেয়ে বড় কর্মসূচি আগামীকাল। নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করতে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা আসতে পারে। পুলিশ যে স্থানেই অনুমতি দিক মহাসমাবেশকে স্মরণকালের বৃহৎ সমাবেশে রূপ দিতে চাইছে বিএনপি। এজন্য ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে। দলীয় সূত্র বলছে, এই সমাবেশ হবে বিরোধী দলগুলোর পরবর্তী আন্দোলনের টার্নিং পয়েন্ট।

 

এরপর আর এ ধরনের সমাবেশের কর্মসূচি নাও থাকতে পারে। পরের কর্মসূচিগুলো হবে ভিন্ন ধাচের। এতে সর্বস্তরের অংশগ্রহণ বাড়বে। এ ছাড়া মহাসমাবেশে কোনো ধরনের বাধা আসলে পরবর্র্তী কর্মসূচিতেও বড় পরিবর্তন আসতে পারে। এসব কারণে বৃহস্পতিবারের মহাসমাবেশ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। কেমন হবে এ দিনের মহাসমাবেশ। কী ঘোষণা আসছে। কেমন হবে বিরোধীদের পরবর্তী কর্মসূচি এমন নানা প্রশ্ন সাধারণ মানুষের মাঝেও।
একইসঙ্গে সংঘাত সহিংসতার শঙ্কাও করছেন কেউ কেউ। সমাবেশ সফল করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া দলের নেতারা সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করেছেন। সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের কেউ কেউ ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন। আজকের মধ্যে অনেকে ঢাকায় চলে আসবেন। এ ছাড়া সমাবেশের দিনও সারা দেশের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুমতি ও স্থান নির্ধারণ করে দেয়া হয়নি। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, যেখানেই সমাবেশের অনুমতি দেয়া হোক না কেন এদিন পুরো ঢাকায় সমাবেশের আমেজ থাকবে।

দলীয় সূত্র বলছে, সমাবেশ থেকে সরকারকে একটি নির্ধারিত সময়ের আল্টিমেটামও দেয়া হতে পারে। এই আল্টিমেটামের সময় শেষ হলে লাগাতার কর্মসূচিও আসতে পারে। যদিও মহাসমাবেশ থেকে কী ঘোষণা আসবে তা চূড়ান্ত হয়নি। সমাবেশের দিনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে বিএনপি’র নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বৈঠক হবে আজ। এ ছাড়া সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে।

কেউ কেউ বলছেন, বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার কিংবা সরকারদলীয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিকল্প চিন্তাও সামনে আসতে পারে। সেক্ষেত্রে করণীয় কী হবে তাও নির্ধারণ করে রেখেছেন নেতারা। এ নিয়ে গতকাল বিকালে গুলশানে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসমাবেশে নেতারা কোন কোন এলাকা থেকে কতো লোক নিয়ে উপস্থিত থাকবেন তা দলীয় হাইকমান্ডকে অবহিত করতে বলা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি হাইকমান্ড দলের শীর্ষনেতাদের কঠোর নির্দেশনা দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের সতর্ক থাকতেও পরামর্শ দেয়া হয় বৈঠকে। সরকারদলীয় নেতাকর্মীরা বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেয়া হবে তাও জানানো হয় নেতাদের।

এদিকে মহাসমাবেশকে সফল করতে দফায় দফায় বৈঠক করছে বিএনপি। নয়াপল্টন ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন শীর্ষ নেতারা। বিএনপি ও তার অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা পৃথক পৃথকভাবে বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

নয়াপল্টনে সমাবেশ হবে এমনটা ধরে নিয়ে কারা কোথায় দায়িত্ব পালন করবেন সেই তালিকাও সম্পন্ন করেছেন তারা। একইসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে মহাসমাবেশের উপ-প্রস্তুতি কমিটি করেছে বিএনপি। সেখানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়কদেরকে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় মির্জা আব্বাসের বাসায় ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। আগামীকাল নেতাকর্মীদের নিয়ে আগেভাগেই মহাসমাবেশস্থলে আসার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করতে নির্দেশনা আসে প্রস্তুতি সভায়।

এদিকে গতকাল সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে শীর্ষ নেতাদের মতামত নেয় দলটি। বৈঠক সূত্রে জানা যায়, আগামীকাল শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায় দলগুলো। তবে কোনো প্রকার বাধা কিংবা হামলা হলে তাৎক্ষণিকভাবে কঠোর কর্মসূচি আসতে পারে। সমমনা দলগুলোর দু’জন শীর্ষ নেতা জানান, হুটহাট কোনো সিদ্ধান্তে যাবে না দলগুলো। সরকারের পদত্যাগ নিশ্চিত করতে মহাসমাবেশে উপস্থিতির উপর ভিত্তি করেই কর্মসূচি দেবে বিএনপি। সরকারকে স্বল্প সময়ের জন্য আল্টিমেটাম দেয়া হবে। এরমধ্যে সরকার পদত্যাগ না করলে আগামী আগস্ট মাসে লাগাতার কর্মসূচি পালিত হবে। সেক্ষেত্রে অবরোধ কিংবা ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি আসতে পারে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক জানান, বিএনপি’র মহাসমাবেশে লাখ লাখ মানুষের জনসমাগম ঘটবে। শুধু ঢাকা মহানগরেই নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে মহাসমাবেশ।

মহাসমাবেশে আগত নেতাকর্মীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় নেতাকর্মীদের নজর রাখতে নির্দেশ দিয়েছে বিএনপি।

যুগপৎ’র বাইরে থাকা কয়েকটি দলও মাঠে নামছে
সরকার পতনে বিএনপি ঘোষিত এক দফা দাবির সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই এমন কয়েকটি দলও অভিন্ন দাবিতে মাঠে নামছে। এই দলগুলোর মধ্যে আছে জামায়াত, বিজেপি, খেলাফত মজলিশ, ন্যাপ, এনডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দীর্ঘদিন ২০ দলীয় জোটে থেকে বিএনপি’র সঙ্গে রাজপথে সরকারবিরোধী আন্দোলন করেছে জামায়াত, বিজেপি, খেলাফত মজলিশ এবং ন্যাপ। তবে ৪ বছরের অধিক সময় ধরে ন্যাপ ও এনডিপি, প্রায় ১ বছর ১০ মাস ধরে খেলাফত মজলিশ এবং ৪ বছরের অধিক সময় ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে নেই বিজেপি। আর গত ৯ই ডিসেম্বর ২০ দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দেয় বিএনপি। ওই সময় থেকে জামায়াতও আর তাদের সঙ্গে নেই।

ইতিমধ্যে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচিও প্রায় একই। তারাও বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে ২৮শে জুলাই সব মহানগরে মিছিল, ৩০শে জুলাই জেলা শহরগুলোতে মিছিল এবং আগামী ১লা আগস্ট ঢাকায় সমাবেশ করবে দলটি।

জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়, জামায়াত বিএনপি’র সঙ্গে যুগপৎ রাজপথের আন্দোলনে নেই। কিন্তু তারাও বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের অবস্থান থেকে কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করার পরেও প্রথমে ঐক্যফ্রন্টের দুজন এবং বিএনপি’র সম্মতিতে দলটির ৪ জন সংসদ সদস্য শপথ নেয়াসহ বিভিন্ন অভিযোগে ২০১৯ সালে ৬ই মে ২০ দলীয় জোটের সব রাজনৈতিক কর্মকা- থেকে বেরিয়ে যায় বাংলাদেশ জাতীয় পার্টি। দলটি বিএনপি’র সঙ্গে বর্তমানে যুগপৎ আন্দোলনে না থাকলেও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা চলতি মাসে মাঠে নামতে পারে বলে জানা গেছে।

খেলাফত মজলিশ: ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্যদিয়ে ২০ দলীয় জোটকে রাজনৈতিকভাবে অকার্যকর করার অভিযোগে ২০২১ সালে ১লা অক্টোবর জোট ছাড়ে খেলাফত মজলিশ। জোট ছাড়লেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে দলটি। ইতিমধ্যে দলটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, গ্রেপ্তার আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং জাতীয় সংকট উত্তরণসহ ৮ দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। এর অংশ হিসেবে আগামী ২৯শে জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে খেলাফত মজলিশ।

খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের বলেন, বিএনপি’র যে দাবি, আমাদেরও সেই একই দাবি। কিন্তু আমরা বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই। আমরা আমাদের মতো করে দাবি আদায়ে আন্দোলন করছি এবং করবো।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ): ২০১৮ সালে ৮ই ডিসেম্বর ২০ দলীয় জোট ছেড়ে দেয় ন্যাপ। তবে ন্যাপও বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া মানবজমিনকে বলেন, ন্যাপ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায়। এজন্য আমরা আমাদের দলীয় অবস্থান থেকে কর্মসূচিও করছি। আর আমরা মনে করি, বর্তমান সংকট সমাধানে সংলাপের প্রয়োজন রয়েছে। এই সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে।

এদিকে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৭শে জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বেলা ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটি বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই দাবিতে তারা অতীতে কর্মসূচি করেছে আর ভবিষ্যতেও করবে।

প্রসঙ্গত, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি বাড়াতে গত ৯ই ডিসেম্বর ২০ দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দেয় বিএনপি। ২০ দল ভেঙে তখন দুটি জোট করা হয়। ১২টি দল মিলে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট। আর বিএনপি, জামায়াতে ইসলামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে কর্মসূচি পালন করছে।

সমমনা দলগুলোর সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠক
১২ দলীয় জোট ও বাংলাদেশ লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র লিয়াজোঁ কমিটি। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৃথক পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। রাত পৌনে ৮টায় ১২ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এতে বিএনপি’র পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন। এর আগে বিকাল সাড়ে ৫টায় গুলশান কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। বাংলাদেশ লেবার পার্টির পক্ষে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×