সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তায় বিষাক্ত ক‍্যামিকেল যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম
দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তায় বিষাক্ত ক‍্যামিকেল যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তার তালিকায় জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ তুললেন এক আলোচক।

কুমিল্লার দেবীদ্বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ‍্যে আয়োজিত র‍্যালী শেষে আলোচনা সভা চলাকালে উপস্থিত অতিথি ও সূধীজনদের মাঝে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত পুষ্টিকর ও স্বাস্থ‍্যসম্মত নাস্তা পরিবেশন করা হয়। যাতে জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার রয়েছে বলে অভিযোগ তুলে ধরেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

তিনি বলেন, পরিবেশিত নাস্তার তালিকায় বিদেশ থেকে আমদানীকৃত জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল ‘ফর্মালিন’যুক্ত খেজুর, প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধ এবং কার্বাইডযুক্ত কলা পরিবেশন করা নিয়ে প্রশ্ন তুলেন। এ ছাড়াও ওই তালিকায় সাথে বোতলজাত মাম পানি এবং বাদাম পরিবেশন করা হয়।

তিনি আরো বলেন, দেবীদ্বারে যতগুলো কলার আরৎ, দোকান আছে সেগুলোতে কার্বাইডে পাকানো কলা। অপরদিকে বিদেশ থেকে আমদানী করা খেজুরগুলোতেও ফর্মালিন মেশানো থাকে। এ ছাড়া প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধও ছিল।

ওই প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম জানান, আমাদের আজকের এ নাস্তার তালিকা স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত তালিকায়ই পরিবেশন করা হয়েছে।

এ ব‍্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার ও পৌর প্রশাসক নির্বাহী মাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দেবীদ্বার বাজারে ২/১ জন কৃষকের আনা কলার বাহিরে আরতে বা দোকানের একটি কলাও কার্বাইডে পাকা ছাড়া নেই। তাৎক্ষনিক সেনেটারী ইনিস্পেক্টরকে নির্দেশ দিয়ে বলেন, কলার আরতগুলো চিহ্নীত করে অভিযান পরিচালনা করার ঘোষণা দেন। তিনি বিদেশ থেকে আমদানীকৃত ফর্মালিনযুক্ত খেজুরের চেয়েও কলা পাকানো কার্বাইডের ভয়াবহতা ব‍্যাখ‍্যা করেন।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়ব স্বনির্ভর বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে, একটি র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম’র সভাপতিত্বে স্বাস্থ‍্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, সহকারি অধ‍্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রক এবং পুষ্টি সপ্তাহের প্রধান প্রতিবেদন উপস্থাপনকারী ডাঃ সাদাত ইরতিশিয়াম, সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।

আলোচকগণ বলেন, পুষ্টি গুণে সমৃদ্ধ শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ‍্যাস গড়ে তোলা, অতি প্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন, তৈলাক্ত, ভাদাপুরি, ফাস্টফুড বর্জন। শিশু বেড়ে উঠা, মানষিক বিকাশ, গর্ববতী নারীদের এবং বয়স্কদের পরিচর্যাসহ পুষ্টিকর খাবারে সহযোগীতা করাসহ নিরাপদ খাদ‍্য নিশ্চিত করতে হবে। খাদ‍্য নিরাপত্তায় এবং পুষ্টিকর খাবারে উদ্বোদ্ধকরণে ভোক্তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড”যুক্ত খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×