সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নির্বাচনকে ঘিরে চরম হুমকির মুখে সলিমুল্লাহ এতিমখানা

জুয়েল খন্দকার : প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩১ এএম
নির্বাচনকে ঘিরে চরম হুমকির মুখে সলিমুল্লাহ এতিমখানা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুরান ঢাকার তথা দেশের ঐতিহ্যবাহী এতিমদের প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার নির্বাচনকে ঘিরে নানাহ অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র না মেনে কোন সাধারন সভা ছাড়াই সদস্য গ্রহন ও আজীবন সদস্যদের বাতিল এর পায়তারা চলছে দ্বীর্ঘদিন যাবত। তবে এই নির্বাচন সফল হতে পারলেই যে আজীবন সদস্য যোগ্য ব্যক্তিদের পদ-পদবী কিছুই রাখবেনা বলে গঠনতন্ত্র ছাড়াই গড়া হচ্ছে পদপদবী দিয়ে এই নির্বাচন! গঠনতন্ত্রের বাহিরে সাক্ষর জালিয়াতি করে সদস্য গ্রহনসহ নানান অপকর্ম করে করে যাচ্ছেন কমিটির কিছু অসাধু সদস্যরা যা গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরুধীতা করে সরকারী কর্মকর্তাসহ বিএনপি ও জামায়াতের লোকদেরকে নিয়েও সাজানো হয়েছে এই নির্বাচন !

গঠনতন্ত্রে যদিও বলা হয়েছিলো স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ থাকলেও তা মানা হয়নি! তাছাড়া গঠনতন্ত্রের অনুচ্ছেদ-ঝ এর ধারা-১(গ) মোতাবেক নির্বাচন কমিশন গঠনের পর সমাজসেবা অধিদপ্তরকে অবহিতকরণের কথা বলা থাকলেও কোন চিঠি দিয়ে তা অবহিত করা হয়নি। তাছাড়া গঠনতন্ত্রের অনুচ্ছেদ-চ এর ধারা-৩ মোতাবেক কার্যনির্বাহী পরিষদ গঠনে সভাপতি পদে নবাব সলিমুল্লাহ বাহাদুরের জীবিত বংশধরদের জন্য উক্ত পদ সংরক্ষণের কথা উল্লেখ থাকলেও জীবিত বংশধরদেরকে অবহিত না করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সাধারণ সদস্যদের অবহিতকরণের জন্য কোন ধরনের পত্র বা নোটিশ প্রদান করা হয়নি। এমনকি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার গঠনতন্ত্র মোতাবেক আজীবন সদস্য অর্ন্তভুক্ত করা হয়নি।

তাছাড়া আজীবন সদস্য হওয়ার জন্য অনেক সদস্য আবেদন করলেও তাদের আবেদন কোন ধরনের ত্রুটি না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে যা গঠনতন্ত্রের অনুচ্ছেদের-ঙ(ধারা-১) স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এসব আবেদনকারী পরবর্তীতে আজীবন সদস্যপদ লাভের জন্য নির্বাচনী তফসিল মোতাবেক গত ০৭/০৯/২০২২ থেকে ০৮/০৯/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে কমিশন বরাবর আবেদন করলেও কমিশন তা খারিজ করে দেয়। তাছাড়া যেসব আজীবন ও সাধারণ সদস্য করা হয়েছে তাদের অধিকাংশ সদস্যই সাক্ষর জালিয়াতি এবং ভুয়া সদস্য। এসব ভুয়া সদস্যদের মধ্যে রয়েছে যেমন-রিক্সাচালক, কাপড় সেলাইকারী এবং জুতার দোকানের কর্মচারী। এমনকি সদস্যদের মধ্যে উপ-ভাড়াটিয়াসহ রয়েছে বাসের হেলপার । যেসকল আজীবন সদস্য করা হয়েছে তাদের কাউকে সরেজমিনে যাচাই না করে সদস্য করা হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপি ও জামায়ত মন্থী রাজনীতি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং একাধিক “চলমান চাকরি জীবী” সরকারি কর্মকর্তা ও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ! সরকারি চাকরি চলাকালীন আদালতের উপপরিচালক পরিকল্পনা বিভাগে শহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ এতিমখানার ১১২ নাম্বার সদস্য হয়েছে), সরকারি ভূমি মন্ত্রনালয়ের মিনিস্ট্রি ভবনের কর্মকতা জামাল উদ্দিন খাঁন যার বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির অভিযোগও রয়েছে (স্যার সলিমুল্লাহ এতিমখানার ১০২ নাম্বার সদস্য হয়েছে ), আরো অনেকেই রয়েছেন! সরকারি চাকরি চলাকালিন কোন নির্বাচনে অংশ নেওয়া ও কোন সরকারি বিরোধী কাজ ও কোন মিডিয়া কর্মী হিসিবেও কোন কাজে জড়াতে পারবেনা যা কিনা রাস্ট্র বিরোধী কাজ !

শুধু তাই নহে পোস্তা পলাশীর বিএনপির নেতা মোঃ হানিফ (স্যার সলিমুল্লাহ এতিমখানার ১১৩ নাম্বার সদস্য হয়েছে) যে কিনা নিয়মিত লেগুনা ও স্ট্যান্ডে চাঁদা বাজিতে সক্রিয় এখনও ! সাগর আহম্মেদ শাহিন (স্যার সলিমুল্লাহ এতিমখানার ১০৭ নাম্বার সদস্য হয়েছেন) বকশিবাজার, চকবাজারের ছেলে যে কিনা ইন্ডিয়াতে গিয়েছেন গত ০৬/০৯/২০২২ তারিখে কিংন্তু আজ ২২/০৯/২০২২ তারিখেও দেশে ফিরেনি ! সে বিদেশে থেকেই মনোনায়ন সদস্য ফর্ম কিনে জমাও দিয়ে দিয়েছেন যা কিনা সম্পূর্ণ ভাবে নির্বাচনের পরিপন্থী কাজ হয়েছে ।

এতিমখানার নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপরোক্ত বিষয়গুলো আমলে নিয়ে নির্বাচন বাতিল করে আজীবন সদস্য অর্ন্তভুক্ত করে সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন না করে পরবর্তীতে নির্বাচন দিলে চরম হুমকির মুখে পরে যাবে স্যার সলিমুল্লাহ এতিমখানা বলে দাবী করছেন সংশ্লিষ্ট কমিটিবৃন্দ ও এলাকা বাসী। শুধু তাই নহে স্যার সলিমুল্লাহ এতিমখানার নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

নির্বাচনীয় বিষয় গুলি নিয়ে ঐতিহ্যবাহী এতিমদের প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার নির্বাচন বাতিলের দাবিতে ঢাকা দক্ষিণ সিটির ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক নির্বাচন বাতিল চেয়ে তিনি সমাজ সেবা অধিদ্প্তরের পরিচালক বরাবর আবেদনও করেছেন। গত ১৫ সেপ্টেম্বর সেই আবেদনে কাউন্সিলর হাসিব নির্বাচন বাতিলে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ আনে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×