শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ভুয়া সনদে চাকরি, পাল্টা প্রশ্ন নিয়োগ বোর্ডকে : পুলিশের দালাল চক্রে হাত রেখেছিল কারা?

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫৫ এএম
ভুয়া সনদে চাকরি, পাল্টা প্রশ্ন নিয়োগ বোর্ডকে : পুলিশের দালাল চক্রে হাত রেখেছিল কারা?

Oplus_0

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় পরিচয়, নাম-ঠিকানা, মুক্তিযোদ্ধা সনদ কোনো কিছুই সত্য নয়। তবুও একজন ব্যক্তি কীভাবে বাংলাদেশ পুলিশের মতো কঠোর নিরাপত্তা বাহিনীর কনস্টেবল পদে ৯ বছর ধরে কর্মরত থাকতে পারেন? প্রতারণাকারী শুধু জামাল ওরফে কামাল নন এই প্রহসনের দায়ভার কাদের কাঁধে বর্তাবে?।

২০১৬ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধলগ্রামের বাসিন্দা জামাল নিজের নাম পরিবর্তন করে পুলিশের খাতায় ‘কামাল’ নামে যোগ দেন। নিজের আসল পরিচয় আড়াল করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন। দাম? মাত্র ৫ লাখ টাকা। দালাল মুহাম্মদ আলীর সহায়তায় এই অবিশ্বাস্য প্রতারণা বাস্তবে রূপ নেয়।

তবে প্রশ্ন উঠেছে যিনি তথ্য-উপাত্ত যাচাই করেছেন, তিনি কীভাবে এমন ফাঁক ফেলে দিলেন? নিয়োগ বোর্ড, পুলিশ ভেরিফিকেশন ইউনিট, এমনকি গোয়েন্দা সংস্থাগুলো—সবাই কি চোখ বন্ধ করে সনদ গ্রহণ করেছে?।

এই প্রশ্ন আরও জোরালো হয় যখন জানা যায়, স্থানীয়দের কেউ জামালের পিতাকে মুক্তিযোদ্ধা হিসেবে চিনে না। বরং একজন কৃষক হিসেবেই তাকে জানেন সবাই। জামালের মা নিজেই স্বীকার করেছেন, মুক্তিযোদ্ধার সনদটি জাল।

অনুসন্ধানে উঠে এসেছে, জামাল এনআইডি জালিয়াতির মাধ্যমে নাম পরিবর্তন করে “কামাল” পরিচয়ে চাকরি নিয়েছেন। এমনকি নিজে স্বীকার করেন, ভুয়া সনদ বানাতে টাকা দিয়েছেন এবং এই ঘটনাটি ধামাচাপা দিতে সাংবাদিকদের ঘুষ দেওয়ারও চেষ্টা করেন।

এখন প্রশ্ন—তথ্য যাচাইয়ের দায়িত্বে যারা ছিলেন, তাদের ভূমিকা কী ছিল? এরা কি কেবল অসতর্ক ছিলেন, নাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতারণার অংশ?

যদি কনস্টেবলকে বহিষ্কার করেই দায় শেষ করা হয়, তবে যারা তাকে নিয়োগ দিয়েছেন, তারা কি আইনের ঊর্ধ্বে?

আর এভাবে যদি প্রতিষ্ঠানগুলোর দায় এড়িয়ে যাওয়া হয়, তবে প্রতারণাকারীদের জন্য ভবিষ্যতেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ঢোকার রাস্তা খোলা থেকে যাবে।

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা গগনার সময়ে ৪লক্ষ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবীদ্বার বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:২৫ মিনিটের সময় দেবীদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় জাকির হোসেনের ডান পাশে বসা বিপ্লব পেছন থেকে তার ৪লক্ষ টাকা চুরি করে দ্রুত চলে যায়।

টাকা চুরির সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ছবি

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন একই দিন রাত ১০টার দিকে দেবীদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চাঁনমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। ব্যাংকের ভেতরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই পেক্ষিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে চোর বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবীদ্বার থানা-পুলিশসহ গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে দেবীদ্বার থানায় নিয়ে আসা হবে।”

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা মনোহরগন্জ, প্রতিনিধি ইমরান প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে মনোহরগঞ্জে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত জাহানও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×