মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

একজন চৌকস, সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার কোতয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ

সিরাজুল ইসলাম চৌধুরী : প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৬:৩৩ এএম
একজন চৌকস, সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার কোতয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) সনজুর মোরশেদ যোগদানের পর পাল্টে গেছে থানা এলাকার চিত্র। কমেছে সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, মাদক, বাল্য বিবাহ, কিশোর অপরাধ সহ সকল প্রকার অপরাধ। বেড়েছে সেবার মান। ওসি কক্ষে প্রবেশ মুখেই লেখা “আমি আপনাদের সেবক, অনুমতির প্রয়োজন নেই ভিতরে আসুন। থানা ফটক ও ওসি কক্ষের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরন প্রত্যেক সেবা নিতে আসা মানুষের মন জয় করে নেয়। আর এই সবটাই হচ্ছে বর্তমান ওসির আন্তরিকতা সুফল। থানা ফটকে ঘুরে দেখা যায় সেবা প্রত্যাসীদের সালাম দিয়ে পুলিশ সদস্যগন কিভাবে সেবা করতে পারি বলে সম্বোধন করতে। তিনি যোগদানের পর সকল শ্রেণির মানুষের সাথে তার মতবিনিময় করছেন সকল মানুষ কে পুলিশের সেবার আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন সকল অপরাধীদের বেলায় জিরো টলারেন্স নীতির অনুসরন করে বিভিন্ন অপরেশন পরিচালনা করে মাদক কারবারি সহ অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেফতার করেছেন। এখনো প্রতি শুক্রবার বিভিন্ন এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে জনসচেতনতা মূলক আলোচনা করে থাকেন।

ভাল মন মানসিকতা , বিচার বুদ্ধি, মূল্যবোধ ও উদার মন , ইচ্ছা শক্তি এবং দায়িত্ব কর্তব্যকাজে মনোযোগী হওয়া, তার অধিনস্তদের কর্তব্যকাজে একদিকে কড়াকড়ি শাসন অন্যদিকে ভালবাসা দেওয়া নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করাটা খুবই কঠিন কাজ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে যে এ কাজ গুলো করে তার ইউনিটকে জ্ঞ্যানোর মাধ্যমে শৃঙ্খলভাবে রাখতে পারেন তিনিই হচ্ছেন কর্তব্যপরায়ণ মানবিক গুণাবলীর অধিকারী। সরকারের অর্পিত দায়িত্ব পালন করা এবং মূল্যবোধের মাধ্যমে মানুষের প্রতি অতি সহজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে মানবিকতা। মানবিকতার মূল মন্ত্র হচ্ছে মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, সমাজের কল্যাণ, সাংস্কৃতিক কল্যাণ মোট কথা মানুষকে ভালভাবে আপন করে নেওয়া, মানুষের জন্য ভালো কিছু করা এবং মানুষের উন্নতি সাধন করার নামই মানবিকতা।

আজকের এ লেখাটি বলতে পারেন পুলিশকে নিয়ে…. পুলিশ সদস্যরা দিন রাত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্রপ্রহরীর মতো কাজ করে। জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকেন। তারা আমাদের সেবা দিচ্ছে বলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারছি, চলতে পারছি, রাতে নির্ভয়ে ঘুমাতে পারি, কর্মজীবনে, ব্যবসা বাণিজ্যে সবকিছুতেই বলতে গেলে স্বাধীনভাবে চলছি। শুধু আইন পালন আর অপরাধ প্রতিরোধ বা দমনই নয় দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। পুলিশ সদস্যরা তাদের উদ্ভাবনী ক্ষমতা আর পেশাদারিত্ব দিয়ে অপরাধ মোকাবিলায় প্রতিনিয়ত সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন। সমস্যা বিপদ আপদ হলেই আমরা পুলিশের সাহায্য নিচ্ছি। পুলিশ এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে।

কোতয়ালি থানার ওসি সনজুর মোরশেদ বলেন,
মানুষের শেষ ভরসা স্থলও হচ্ছে পুলিশ। আবার কোন কোন মানুষের ব্যক্তি স্বার্থহানি হলে পুলিশ নিয়ে বিরুপ মন্তব্যও করে থাকেন হরহামেশা, হয়তো না বুঝে না শুনে নিজের স্বার্থ না পেয়ে এটা করে থাকেন যা মোটেই সমীচিন নয়। পুলিশের হাতে গোনা দু-একজন সদস্যের কোন অপ্রীতিকর ঘটনার জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম কোনভাবেই হতে পারেনা। হাতে গোনা দু একটা ছিটেফোটা ও বিচ্ছন্ন ঘটনার জন্য পুলিশ ও পুলিশকে আইনের দিক দিয়ে কোনভাবেই ছাড় দেয়না যেটা আমরা অবলোকন করছি। একটু চোখ মেলে খুঁজলেই দেখতে পারি পুলিশের অসংখ্য সুনাম খ্যাতি এবং অবদান রয়েছে যা লিখে শেষ করা যাবেনা। পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ পুলিশ সদস্যরা। দীর্ঘ ৯ মাস জুড়ে দেশব্যাপী গেরিলা যুদ্ধে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধে ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিলে দেখতে পাওয়া যায়।

কোতয়ালি মডেল থানার ওসি অনেক সুনাম অর্জন করেছেন অতি অল্পসময়ের মধ্যে। তার সকল কার্যক্রমে কুমিল্লাবাসী ধন্য আইন শৃংখলা রক্ষায় যেমন কঠিন ঠিক তেমন সকল শ্রেণির মানুষের সাথে তার বন্ধু সূলভ আচরণে মুগ্ধ। তেমনি একজন ন্যায় নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ব্যতিক্রম নন কোতয়ালি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ । তিনি যোগদান করার পর বদলে যায় এই থানার চিত্র। থানাকে মানুষের সেবাস্থলে রুপ দিয়েছেন বলে কুমিল্লাবাসী জানালেন। ওসি তার অধিনস্ত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন টাকার পিছনে ছোটা যাবেনা, ন্যায় নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে মানুষকে সেবা দিতে হবে। তিনি আরও বলেন সরকার মাস শেষে আমাদের বেতন দিচ্ছে সেই বেতনে যদি কোন পুলিশ সদস্যের না হয় তবে এ থানা থেকে স্বেচ্ছায় চলে যেতে পারেন কিন্তু অবৈধভাবে টাকা কামানোর নেশা বাদ দিন মানুষের সেবা করেন নতুবা এখানে থাকা যাবেনা বলেও কড়াভাবে হুঁশিয়ারী করেছেন তিনি।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম
চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ০১:০৫ মিনিটের দিকে আমার নেতৃত্বে উপপরিদর্শক শিশির ঘোষ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশ্বর এলাকায় ঢাকামুখী মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৩:২০ মিনিটে মুরাদনগর থানাধীন বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় চান্দিনা থানা পুলিশ।

×
Skip to toolbar