সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

আনিসুর রহমান খান : প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:২৯ এএম
রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ার গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷

সোমবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এলাকাবাসীরা জানান,ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণে দাবি জানান তারা৷ গ্রামবাসীরা আরো জানায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরন ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন৷ এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাধ জানায়৷কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি স্বার্থে এবং ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়নের কর্মকান্ডে বাধা সৃষ্ঠি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পায়তারা করছে৷

এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা,সাবেক সেনা সদস্য হাবিব, মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় একশত জনের গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন দাখিল করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসক কুমিল্লার বরাবরে৷ গ্রামবাসীরা আরো জানান, দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানায়৷

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar