বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৮:০৭ এএম
কুমিল্লায় ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা ৯ জনের বিরুদ্ধে মামলা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা নগরীর বাদুড়তলা ডাক্তারপাড়া এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই মরদেহ উদ্ধার নিয়ে তৈরী হয়েছে ধ্রুমজাল। কে তাকে হত্যা করলো কেনো করলো পুরো বিষয়টাই রহস্যবৃত। তবে পুলিশ বলছে ব্যবসায়িক লেনদেন নিয়ে মতবিরোধে প্রতিপক্ষের হাতে খুনের এই ঘটনা ঘটে।

নিহত ৩৮ বছর বয়সী আল আমিনের বাড়ি ঢাকার চিটাগাং রোড এলাকায়। কুমিল্লা দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) এলাকার মাংস ব্যবসায়ী মোহন মিয়ার মেয়ের জামাই আল-আমিন গেলো পাঁচ বছর ধরে কুমিল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। তার দুটি দোকান রয়েছে। একটি রাজগঞ্জে একটি ঢুলি পাড়া এলাকার ভাঙ্গা বিল্ডিংয়ের পাশে।

নিহত আল আমিনের শশুড় চর্থা এলাকার বাসিন্দা মোহন মিয়া বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী আমার মেয়ে মাহমুদা আক্তার জুথির সাথে আল-আমিনের বিয়ে হয়। গেলো ২০১৮ সালে আল আমিন ও মাহমুদা আক্তার জুথি কুমিল্লায় চলে আসে। এখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে।
স্বামী হারিয়ে পাগল প্রায় জুথি বলেন, আমার তিন সন্তান। আমি এখন কি করবো কোথায় যাবো। ঘটনার রাতের বর্নণা দিয়প জুথি বলেন, রাত ৯ টা থেকে সাড়ে ৯ টার সময় আল আমিন ভাঙ্গা বিল্ডিং এলাকায় নিজের দোকানে যান। রাত ১০ টায় জনি নামে এক লোক তাকে জরুরী দেখা করতে বলেন। সে জনির ডাকে বাদুড়তলা যায়। পরে রাত পৌনে ১২ টায় জনির বউ ফোনে আমাকে বলে ভাবি আপনার জামাইর মাথা ফেটে গেছে আপনি তাড়াতাড়ি আসেন। পরে আবার জনির বউ আমাকে ফোন করে বলেন ভাবি রওনা দিছেন আমি প্রতিত্তরে বলি আপনারা আল আমিনকে হাসপাতালের দিকে নিয়ে যান দেরী করবেন না এই তো আমি পথেই আছি। পরে বাদুড়তলায় এসে দেখি আমার জামাইর মরদেহ পরে আছে। আমার জামাইর সাথে কারো কোন শত্রুতা নেই। কে আমার জামাইকে মারলো কেন মারলো আমি বুঝতেছি না। তবে আমি জানি পুলিশ চাইলে আমার জামাইর খুনিদের গ্রেফতার করতে পারবে। আমি আমার জামাই হত্যার বিচার চাই। একটা জলজ্যান্ত মানুষকে ফোনে ডেকে এনে খুন করে ফেলবে এটা কিভাবে সম্ভব। আপনার জামাইকে ফোনে ডেকে নিয়ে গেলো জনির সাথে আপনাদের পরিচয় কি? এমন প্রশ্নের জবাবে জুথি বলেন, জনি আমার মামার পরিচিত। আমাদের একটা জায়গা সংক্রান্ত ঝামেলার সমাধানের বিষয়ে কথা বলার পরেই জনির সাথে আমাদের পরিচয় ঘটে।

জুথির বাবা মোহন মিয়া বলেন, আমার মেয়ের জামাইকে হত্যার ঘটনায় আমার মেয়ে বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ সহ আরো ৪ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনার তিনদিন পার হলেও পুলিশের তেমন কোনো অগ্রগতি নেই।

মামলার তদন্তের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক তপন বাগচী বলেন, এ ঘটনায় আমরা এজাহার নামীয় দুই আসামী রনি ও লিটনকে গ্রেফতার করেছি। তাদের একজনের বাড়ি চর্থা এলাকায় আরেক জনের বাড়ি ঘটনাস্থলের পাশে। প্রাথমিক তদন্তে আমরা এতটুকু জানতে পেরেছি ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরী হয়। পরে হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে আরো অধিকতর তদন্ত শেষে হত্যাকান্ডের মূল রহস্য উন্মেচিত হবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, গেলো ১৩ এপ্রিল রাতে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে পুলিশ আল আমিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জুথি বাদি হয়ে ওই রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪৯ পিএম
চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে গরু বোঝাই একটি চলন্ত ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ট্রাকটি থামালে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ট্রাকটি চালিয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে সামনে নিয়ে যায়। সেখানে তারা ট্রাকচালক আক্রাম হোসেন ও তার সহকারী (হেলপার) দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে ডাকাতরা তাদের নিজস্ব পিকআপে ট্রাকের ১০টি গরু তুলে নিয়ে পালিয়ে যায়। ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুই ব্যক্তিকে রক্তাক্ত ও গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় গরুর মালিক (ব্যবসায়ী) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা গরুগুলো লুট করে অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার:উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১৪ পিএম
ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার:উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

Oplus_131072

সম্প্রতি ফেনী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ মাহবুব আলম খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য, একপাক্ষিক বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা বলছেন, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই একজন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রচার চালানো অনভিপ্রেত এবং আইনের শাসনের পরিপন্থী।

গত মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগেই তাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিছু অভিযোগ সামনে এনে ব্যাপক প্রচারণা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পুলিশের একজন পেশাদার কর্মকর্তা হিসেবে মোঃ মাহবুব আলম খান দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ২০১৬ সালের ১৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাস্থ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে অনুষ্ঠিত “৩০তম পুলিশ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স”-এ অংশগ্রহণ করেন। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই তদন্তাধীন বিষয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা। তারা বলছেন, কোনো মামলায় নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার অনেকগুলো এখনো তদন্তাধীন অবস্থায় রয়েছে। ফলে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। একটি গোষ্ঠী ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা প্রশাসনিক উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে।

তারা আরও বলেন, সাংবাদিকতার মূলনীতি হলো—তথ্য যাচাই, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষ উপস্থাপন। কিন্তু অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণায় এসব নীতির প্রতিফলন দেখা যায় না। ফলে গুজব, অপতথ্য ও আংশিক তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আইন নিজের গতিতে চলবে এবং যেকোনো অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। তবে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা কিংবা সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা দায়িত্বশীল আচরণ নয়।

ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
Skip to toolbar