রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

লন্ডনের ফোনে ফখরুলকে গালি, পাল্টে গেল বিএনপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৯ এএম
লন্ডনের ফোনে ফখরুলকে গালি, পাল্টে গেল বিএনপি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গতকাল জনসভা শেষ হয় সন্ধ্যায়। জনসভার পর বিএনপি নেতারা ছিলেন খোশমেজাজে। তারা লন্ডনে তারেক জিয়ার প্রতিক্রিয়া জানার জন্য তাকে ফোন করেন। ওই প্রান্ত থেকে তারেক জিয়া কি বলেন তা শোনার জন্য স্পিকার অন করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির আরও কয়েকজন নেতা। এ সময় তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন দায়িত্বজ্ঞানহীন ভীরু, নপুংসক নেতা হিসেবে চিহ্নিত করেন। অন্যান্য নেতারা তারেক জিয়ার এই অশ্রাব্য গালিগালাজ ও নোংরা কথায় হতবিহ্বল হয়ে পরেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারা মুহুর্তেই ফ্যাঁকাসে হয়ে যায়। তারেক জিয়া নির্দেশ দেয় যে, এভাবে আন্দোলনের কর্মসূচি হবে না। এভাবে কর্মসূচি করে সরকারের পতন ঘটানো যাবে না। দরকার আক্রমণাত্মক কর্মসূচির। আমার দরকার লাশ।

তারেক জিয়া এই ধরণের বক্তব্যের পর জানিয়ে দেন যে, আগামীকাল তিনি দেশকে সহিংস দেখতে চান, জ্বালাও পোড়াও দেখতে চান। রাজপথে যেন আগুন ঝড়ে। আর তারই ফলশ্রুতিতে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপির মারমুখি চেহারা লক্ষ্য করা যায়।

তারেক জিয়া মির্জা ফখরুল ইসলামকে গালি দিয়েই ক্ষান্ত হননি। তিনি বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা যারা তার একান্ত অনুগত, তাদেরকে নির্দেশ দেন, তারা যেন বিভিন্ন প্রবেশমুখে অবস্থা নেয় এবং একটি সহিংস পরিস্থিতি তৈরি করে। তারেক জিয়া অন্তত পাঁচজন বিএনপি নেতাকে টেলিফোন করেন এবং আগামীকাল কিছু একটা ঘটানো জন্য অন্তত কিছু লাশ ফালানোর জন্য নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতেই আজকের সহিংস ঘটনা ঘটেছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গতকাল তারেক জিয়ার ফোনের ব্যাপারে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি বলেছেন একজন রাজনৈতিক নেতা এত নিম্নমানের এবং নোংরা ভাষায় কথা বলতে পারেন তা না শুনলে বিশ্বাস করা যায় না। বিএনপি যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল তাতে জনগণের মধ্যে যেমন একটি অবস্থান হচ্ছিল তেমনি আন্তর্জাতিক মহলেও বিএনপির প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছিল। কিন্তু আজকে বিএনপি সকাল থেকে যেভাবে মারমুখী অবস্থান গ্রহণ করল, এটি আবার বিভিন্ন মহলের কাছে বিএনপি অবস্থান এবং রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে।

বিএনপির সিনিয়র নেতারা এটি চাননি। তারা চেয়েছিল আস্তে আস্তে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে। কিন্তু তারেক জিয়া সেই পুরনো পথেই চলে গেলেন। তারেক জিয়ার কারণেই এখন বিএনপি আবার সেই জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরে গেল। এই ঘটনাগুলো ঘটিয়ে তারেক জিয়া সরকারকে চাপে ফেলতা চায় বলেও কোন কোন মহল মনে করছেন।

তবে বিএনপির কোন কোন নেতা বলছেন যে, তারেক জিয়া সবসময় বিএনপিকে বিভ্রান্ত করেছেন এবং তার মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন নয়। তিনি সরকারকে কোণঠাসা করে সরকারের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করতে চান। সে কারণেই তার কাছে জ্বালাও পোড়াও এখন সবথেকে গুরুত্বপূর্ণ।

সূত্র : বাংলা ইনসাইডার

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
Skip to toolbar