সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফলোআপ : চান্দিনায় চাঁদার টাকা না পেয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন

এম কে নুর আলম : প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০:০৮ এএম
ফলোআপ : চান্দিনায় চাঁদার টাকা না পেয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন (২৬) বেলাশ্বর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে পেশায় ইলেক্ট্রিক ডেকোরেশন ব্যবসায়ী।

নিহতের স্ত্রী বিউটি আক্তার বলেন, প্রতিদিনের মতো হত্যাকান্ডের দিনও আমার স্বামী দোকান থেকে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় আউয়াল সহ ৫/৬ জন আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

আউয়াল সহ তার সঙ্গীয় হত্যাকারীরা প্রায় সময় আমার স্বামীর নিকট চাঁদা দাবি করতো। তাদের হয়রানি থেকে বাঁচার জন্য কয়েকবার তাদের টাকাও দিয়েছে। আমার স্বামীকে খুন করার আগে এই খুনিরা আমার স্বামীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে হত্যা করারও হুমকি দিয়েছে।

বিউটি আক্তার আরও বলেন, আমার স্বামীর লাশ দেখার পর আমাদের একমাত্র ছেলে রাফি (৬) কিছুই খায়নি ভয়ে আঁতকে উঠে। খুনিরা আমার বাড়িতে এসে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, খুনিরা প্রভাবশালী হওয়ায় প্রদান আসামীদের নাম বাদ দিয়ে শুধু আউয়াল কে আসামি করে মামলা নিচ্ছে পুলিশ। আমি সবাইকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করবো।

স্থানীয় এলাকাবাসী জানান, নিহত উজ্জলের সাথে আউয়াল সহ তার দলীয় সন্ত্রাসীদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসার কথা শুনেছি। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে ৭/৮ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

নিহত উজ্জল কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর জখম হওয়ায় তাকে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত অনুমান সাড়ে ১২ টায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

আউয়াল স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে ১০/১২ সদস্যের একটি সিন্ডিকেট করে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করে বেড়াতেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar