সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে আমন চারার হাট

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৯:১১ এএম
কুমিল্লার বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে আমন চারার হাট
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আমন ধানের চারা কুমিল্লার হাট-বাজার বেচা-কেনা জমে উঠেছে। জেলার মাধাইয়া হাট-বাজারটি বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে আমন চারার হাট। তবে বর্তমানে আমন ধানের চারার দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও খুশি।

খোঁজ নিয়ে দেখা যায়, কুমিল্লার বেশীর ভাগ এলাকায় এখন চলছে আমন ধান আবাদের ভরা মৌসুম। তবে প্রকৃতির উপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এ অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন। কৃষক এখন মাঠে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় চাষে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন কৃষকরা। আমনের চারা কিনতে কৃষক ছুটছেন কুমিল্লার চারার হাট গুলোতে।

কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় জাতের আমনের চারা ভালো মানের এবং বেশ লম্বা। এটি লবণসহিষ্ণু জাত। কুমিল্লার দোল্লাই নবাবপুর, মাধাইয়া, ইলিয়টগঞ্জ চারা বাজারগুলো ঘুরে দেখা যায় চারা কিনতে বহু দূরদূরান্তে কৃষকরা হাটে এসেছেন। মাধাইয়া হাটে আসা কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি উপজেলা কৃষি অফিসারগণের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করে ১৫ শতক জমিতে চারা ফলাই। এতে যে ধানের চারা হয়েছে তা দিয়ে আমার ১২০ শতক জমিতে চারা রোপণ করে বাকি চারা আমি ৫ হাজার টাকা বিক্রয় করেছি এবং আমি আরো ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারবো। দোল্লাই নবাবপুর বাজারে আসা কৃষক গোলাম কিবরিয়া বাসসকে বলেন, আমি বাজারে এসেছি আমন ধানের চারা কিনতে। এ বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ধানের চারা ক্রয় বিক্রয় করতে আসে। আমিও প্রতি বছর এ বাজার থেকে চাহিদা ও পছন্দ মত ধানের চারা ক্রয় করে আমার জমি চাষ করি আসছি।

এ প্রসঙ্গে দোল্লাই নবাবপুর হাট-বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমাদের বাজারে অনেক বড় চারার হাট বসে। তবে অন্য বারের চেয়ে এবার হাট আরো জমজমাট হয়েছে। দূর-দূরান্ত থেকে যে সব কৃষকরা আসে তাদের কেউ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে তার জন্য আমরা কঠোর নজরদারি রেখেছি।
এ ব্যাপারে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, বীজতলা তৈরী থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহ করে দেওয়া এবং বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করেছি।

করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় আমাদের কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমন ধান রোপণের জন্য বর্তমান সরকারের নিদের্শনা অনুযায়ী আমরা জেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ, সার প্রণোদনা দিয়ে আসছি।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar