সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আন্দোলন চূড়ান্ত করতে জোটের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৭:৩৬ পিএম
আন্দোলন চূড়ান্ত করতে জোটের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি করতে শরিক জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার (১১ অক্টোবর) প্রথম দিনে ধারাবাহিকভাবে ১২ দলীয় জোট, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটি।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত ছিলেন। বিকেল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত পৃথকভাবে এসব বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক হয়। এতে জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম এবং ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এরপর লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে লেবার পার্টির পক্ষে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মো. আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা ও জহুরা খাতুন জুই উপস্থিত ছিলেন।

সর্বশেষ জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির হাইকমান্ডের বৈঠক হয়। এতে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী ও মহাসচিব আবু সৈয়দ, বিকল্পধারার একাংশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল ও মহাসচিব দীলিপ কুমার দাস, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. আকবর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ১২ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেলও সমমনা জোটের বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, এসব বৈঠকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শরিকদের মতামত নেওয়ার পাশাপাশি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) এবং পরদিন শুক্রবার (১৩ অক্টোবর) যুগপতের বাকি শরিকদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি।

গত ১২ জুলাই থেকে একদফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে। শারদীয় দুর্গাপূজার আগে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। সেই জনসমাবেশে থেকে সরকারকে একদফা মানতে ‘চূড়ান্ত আলটিমেটাম’ দিতে পারে দলটি। সম্ভাব্য ৭২ থেকে ৯৬ ঘণ্টার ওই আলটিমেটাম শেষে দুর্গাপূজার পর অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি ও শরিকদের।

তবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় দুর্গাপূজার ভেতরে তারা বড় কোনো কর্মসূচি রাখবে না বলে জানা গেছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar