সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

অশান্ত হয়ে উঠছে রাজনীতি: কি হবে পরিণতি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:৪৫ পিএম
অশান্ত হয়ে উঠছে রাজনীতি: কি হবে পরিণতি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

হঠাৎ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। আজ পুরো ঢাকা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এরকম আশঙ্কা অনেক মহলই করেছিলেন। কিন্তু সকলেই শেষ পর্যন্ত প্রত্যাশা করেছিল যে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিবে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই তাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করবে। কিন্তু সেটি আর হয়নি। আজ বিএনপির সমাবেশ স্থলে শুরু থেকে ছিল মারমুখী আচরণ এবং তারা একের পর এক সহিংসতার ঘটনা ঘটাতে থাকে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি হরতালের ডাক দিয়েছে।তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, এটি সূচনা মাত্র। সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এর ফলে কি হবে?

 

আগামী ৯০ দিনের মধ্যে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচনের আগে এধরনের সহিংসতা কি নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে? একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসার পথ করে দিবে? এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে।

 

বিএনপি কিছুদিন ধরেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। তারা বলছে যে এই দাবি আদায় ছাড়া তারা নির্বাচনে যাবে না। কিন্তু এই দাবি পূরণের লক্ষ্যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে এমন আশ্বাসও দিয়েছিল। যদিও বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হয়েছিল যে বিএনপির কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে না। যেকোনো সময় তারা সহিংস হয়ে উঠতে পারে। তারা শুধু খোঁজ সুযোগ খুঁজছে। আজ সেই সুযোগটি পেয়েছে বিএনপি। আর এই সুযোগ পাওয়ার পরপরই বিএনপি যে তাণ্ডব চালিয়েছে তাতে জনমনে এখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। সামনের দিনগুলোতে কি হয় তা নিয়ে চলছে নানামুখী জল্পনা কল্পনা।

 

বিএনপি এই হরতালের মাধ্যমে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের সহিংস কর্মসূচি গ্রহণ করে দেবে বলে অনেকেই মনে করছেন। তবে বিভিন্ন মহল মনে করছে যে বিএনপির আজকের এই ঘটনাবলি গুলো সরকারকে কঠোর অবস্থানে নিয়ে যেতে বাধ্য করবে। সরকার হয়তো এখন বিএনপির শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার সব কিছু করবে। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি হয়তো আরও সহিংস এবং জ্বালা-পোড়াওয়ের দিকে যেতে পারে। সবকিছু মিলে আগামী কয়েকটা দিন রাজনীতি উত্তাপের আগুনে জ্বলবে। এটির প্রভাব নির্বাচনের ওপর পড়ে কিনা সেটাই হলো শঙ্কার কথা। কারণ এইরকম সহিংস পরিবেশ হলে শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশও নষ্ট হয়ে যাবে।

 

তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন তারা যেকোনো উপায়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সংবিধানে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নির্বাচন করতে বদ্ধপরিকর। এখন আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি অবস্থানে চলে গেছে। আওয়ামী লীগ যেমন নির্বাচন করতে চাইছে তেমনি বিএনপি একটি অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চাইছে। আর এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে রাজনীতিতে যে সংকটের কালো মেঘ তা ঘনীভূত হওয়া শুরু করছে। বিএনপি সামনের দিনগুলোতে আরও বেশি হরতাল, অবরোধ এবং জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি দেবে। অন্যদিকে জনগণের জানমাল নিয়ন্ত্রণে আনার জন্য হয়তোবা সরকারও কঠোর পদক্ষেপ নেবে। এখন দেখার বিষয় এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ দেশকে কোথায় নিয়ে যায় এবং সামনের দিনগুলোতে এই সহিংসতার পরিণতি কি হয়। তবে এর মধ্য দিয়ে রাজনীতিতে সমঝোতার পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar