ঢিলাঢালা ভাবেই চলছে অর্ধদিবস হরতাল
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। সেই সঙ্গে ইসলামী আন্দোলন ও বাম রাজনৈতিক জোট একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের দিন সকালে সরেজমিনে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক হলেও রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম ছিল।
এদিকে একই দিন জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৮টি দলের মধ্যে একমাত্র লেবার পার্টি আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।














