কুমিল্লায় ব্যাবসায়ী হত্যা : প্রধান আসামি সহ গ্রেফতার ৪
কুমিল্লা নগরীর নেউরা এলাকায় ব্যাবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাঞ্চল্যকর ঘটনার অবসান ঘটেছে। সদর দক্ষিণ থানা পুলিশ বুধবার রাতে মূল আসামি আলাউদ্দিনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। আলাউদ্দিন হোচ্চামিয়া স্কুলের সামনের সাবেক বিচারপতির বাড়ির দারোয়ানের ছেলে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি ৫ লাখ টাকার বিনিময়ে শাহ আলমকে হত্যা করেছেন।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি ভোরে নেউরা এলাকায় শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাহ আলম প্রায় ১৯ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে এসে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের ব্যবসা শুরু করেন। তার ভাই জসিম উদ্দিন জানিয়েছেন, তার ভাইয়ের হত্যার কারণ তারা জানেন না এবং হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।
এবিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর ভূইয়া জানান, তদন্তের স্বার্থে বাকি আসামির নাম ঠিকানা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শিগগিরই মামলার রহস্য উদঘাটনসহ সকল আসামির নাম ঠিকানা সাংবাদিকদের জানানো হবে।











