সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রাজাপাড়ায় এনজিও’র চাপে নারীর আত্মহত্যা

সদর দক্ষিণ প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৫:৫২ এএম
রাজাপাড়ায় এনজিও’র চাপে নারীর আত্মহত্যা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার ১৯নং ওয়ার্ডের রাজাপাড়ায়  বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে প্রবাসীর স্ত্রী  শামছুন্নাহার (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শামসুন্নাহারের প্রতিবেশী ও  ঘনিষ্ঠ বান্ধবী পারভীন আক্তার জানান, সকালে এনজিও প্রতিষ্ঠান বীজ’র কর্মকর্তা এসে  তার বাড়িতে তালা লাগিয়ে দেন। তিনি  ভেতরে তালাবদ্ধ অবস্থায় অপমান সহ্য করতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেন। সকাল ৯টায় তার সঙ্গে আমার কথা হয়, আরেকটি এনজিও প্রতিষ্ঠান শক্তি থেকেও কিস্তি নিয়েছিলেন তিনি। শক্তির লোকজন কিস্তির  টাকা পরিশোধ না করলে তার মেয়ের জামাইর বাড়িতে গিয়ে উঠবেন বলে চাপ দিয়েছিলেন। কিস্তির লোকজনের হুমকি-ধমকি ও মানসিক অত্যাচারে তার মৃত্যু হয়। জানা যায়, নিহত শামসুন্নাহার (৪০) কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের রাজাপাড়ায় প্রায় ৭-৮ বছর আগে দেড় গণ্ডা জায়গায় বিল্ডিং করে বসবাস করছেন। তার স্বামী কুয়েত প্রবাসী। নাম জানাতে অনিচ্ছুক একজন মহিলা জানান, সপ্তাহে ও মাসে কিস্তি পরিশোধ করার শর্তে মহিলা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কয়েকটি এনজিও হওয়ায় প্রতি মাসে তার কিস্তি আসতো অনেক টাকা। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রায় সময় লুকিয়ে থাকতেন।

ওইদিন এনজিও’র লোকজন তাকে তালা মেরে রেখেছিলেন।  তিনি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে এনজিও প্রতিষ্ঠান কর্মকর্তাদের নাম্বারে বার বার কল করে মোবাইল বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। সদর দক্ষিণ মডেল থানার অফিসার (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া  মুঠোফোনে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষ করে আমরা পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছি

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar