রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

একজন সাংবাদিকের সংগ্রাম ও সাহসিকতা গল্প

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৯:১৬ পিএম
একজন সাংবাদিকের সংগ্রাম ও সাহসিকতা গল্প
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সাংবাদিকতা এমন এক পেশা যেখানে নিষ্ঠা ও সততার প্রতিদান অনেক সময় হয়ে থাকে অসুস্থতা ও অত্যাচারের। মোহাম্মদ কাজী নুর আলম, একজন সাংবাদিক যিনি তার পেশাগত জীবনে সত্যের সন্ধানে অবিচল থেকেছেন, আজ তার সেই অবিচলিত পথচলার মূল্য দিচ্ছেন শারীরিক ও মানসিক যন্ত্রণার মাধ্যমে।

গত কয়েকদিনের প্রখর গ্রীষ্মের তাপে নিজের কর্তব্যে অবিচল থেকে সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি নগরীর শুভপুরের নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন এবং তার সুস্থতার জন্য সহকর্মী ও সমাজের সকল স্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন।

 

সাংবাদিকতায় অবদান: মোহাম্মদ কাজী নুর আলম ১৯৯৭ সালে দৈনিক শিরোনাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন। তারপর থেকে তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক জনতা, দৈনিক নওরোজ সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি “গোমতী বাঁচাও” সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও পরিচিত।

 

অত্যাচারের শিকার: তার সাংবাদিকতা জীবনের এক লোমহর্ষক ঘটনা হলো, ঢাকার একটি অনুসন্ধানী টিম দীর্ঘদিন কুমিল্লায় অনুসন্ধান চালিয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার মালখানার অফিসার আহসান হাবিবের থেকে সোর্সে মাধ্যমে মাদক কিনেন। এরপর সেই সংবাদ টি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের সময় পত্রিকায় “থানায় মাদকের হাট” শির্ষক শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর নুর আলম ওই সংবাদটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপর তৎকালীন ওসি মোহাম্মদ আবু সালাম মিয়ার নির্দেশে এসআই শাহাবুর রহমান বর্তমান কর্মস্থল ব্রাহ্মণপাড়া ও এএসআই নাঈমুল নুর আলমকে বিনা কারণে গ্রেফতার করে নির্যাতন করেন। মজলুম এই সাংবাদিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বার-বার কান্নায় ভেঙে পরেন। তিনি বলেন, আমাকে বাড়ি থেকে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করেন এসআই শাহাবুর ও এএসআই নাঈমুল। আমার হাতে এতো শক্তভাবে হ্যান্ডকাফ লাগিয়েছে চারদিক থেকে শুধু রক্ত ঝড়তে থাকে। বাড়ি থেকে পিটাইতে পিটাইতে শেখ কামাল স্টেডিয়ামের মাঠে নিয়ে হাত-পা ও পাঁজর ভেঙে ফেলে। একটা সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরে আসার পর পানি চাইলে এএসআই নাঈমুল আমাকে পস্রাব দেয়। মুহুর্তে পুলিশের একাধিক গাড়ি এসে আমাকে ক্রসফায়ার দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তাদের সোর্সের কাছ থেকে সাক্ষর নিতে থাকে। উপায়ন্তর না পেয়ে আমার স্ত্রী স্মৃতি আক্তার আমার মামা শশুর বর্তমানে পুলিশের এডিশনাল আইজি কে ফোন দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর আমাকে থানায় নিয়ে গেলে কুমিল্লার সকল সহকর্মীর উপস্থিতিতে আমাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এই নির্যাতনের ফলে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রী স্মৃতি আক্তার তার স্বামীর সততার কথা তুলে ধরেন।

 

সমাজের প্রতি অবদান: নুর আলম একজন সৎ নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, সুদ কারবারি, গোমতির মাটি ও বালু চোরদের বিরুদ্ধে সোচ্চার। তার সাংবাদিকতা জীবনে চাটুকারিতা করেননি বলে তিনি পরিচিত এবং কুমিল্লা প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য হিসেবে সমাদৃত।

আমরা তার দ্রুত সুস্থতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে সম্মান জানাই।

তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

Oplus_131072

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি তিনতলা আবাসিক ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী সানজিদা শেলী শাপলার দাবি, একদল লোক নিয়ে ভবনের তালা ভেঙে ও ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ছেলে আসিফ রেজা শুভ আহত হন এবং তার বাবা শাহাদুজ্জামান সাজুকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ভবন থেকে বের করে দিয়ে সেটির দখল নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। পরে থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টিও সামনে এসেছে। শাপলার দাবি, ২০১৪ সালে তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম স্থানীয় খলিলুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন এবং তিনি তার অংশে তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছিলেন। পরে তার স্বামী নিজের মালিকানাধীন অংশ অ্যাডভোকেট জিল্লুর রহমানের নামে দলিল করেন। এর কিছুদিন পর পুরো ভবনটি দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে স্কয়ার ফুট হিসেবে ভবনের অংশ ক্রয় করেছেন এবং সেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শাপলার স্বামী আশরাফুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নেশা বা অনলাইনে জুয়া খেলার অভিযোগও তিনি অস্বীকার করেন এবং স্ত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, তিনি শুনেছেন জিল্লুর রহমান ভবনটি কিনেছেন। সেখানে কেন বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ২৬ হাজার শলাকা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় নকল সিগারেট বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ধামতী পশ্চিমপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)।

পরে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকার মাহফুজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে আকাশকে (২৫) আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদকে (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চোরাচালান, নকল পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিতে হবে। সাহসিকতার সাথে আমানতদারীরা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল।

×
Skip to toolbar