সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা জেলা পুলিশি সেবার নতুন মাইলফলক

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪, ২:৩৮ পিএম
কুমিল্লা জেলা পুলিশি সেবার নতুন মাইলফলক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সম্মেলন কক্ষের উদ্বোধন ও ‘ফিরে দেখা ২০২৩’ ম্যাগজিনের মোড়ক উন্মোচন

 

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন হাউজিং এস্টেট পুলিশ ফাড়ি ও পুলিশ সুপারের কার্যালয়ে নব নির্মিত সম্মেলন কক্ষের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্ভোদন অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চের মাননীয় অতিরিক্ত আইজিপি জনাব মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের উপস্থিতি ছিলেন। তাঁর নেতৃত্বে এবং চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম এবং পুলিশ সুপার, কুমিল্লা জনাব আব্দুল মান্নান, বিপিএম(বার) এর পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় এই সম্মেলন কক্ষটি বাস্তবায়িত হয়েছে।

এই সম্মেলন কক্ষটি পুলিশি সেবাকে আরো বেগবান করার একটি প্রত্যক্ষ প্রমাণ এবং এটি সমাজের সাথে পুলিশের সম্পর্ক আরো দৃঢ় করার একটি পদক্ষেপ। উদ্বোধন শেষে, ‘ফিরে দেখা ২০২৩’ ম্যাগজিনের মোড়ক উন্মোচন করা হয়, যা কুমিল্লা জেলা পুলিশের গত বছরের উল্লেখযোগ্য কার্যক্রমের একটি সংকলন। এই ম্যাগজিনটি পুলিশের কার্যক্রম এবং সাফল্যের একটি দলিল হিসেবে কাজ করবে এবং সমাজের সাথে তাদের সম্পর্ককে আরো স্বচ্ছ ও সুদৃঢ় করবে।

এই উদ্বোধন অনুষ্ঠান এবং ম্যাগজিনের মোড়ক উন্মোচন কুমিল্লা জেলার পুলিশি সেবার মান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে। এটি সমাজের সাথে পুলিশের সম্পর্ককে আরো মজবুত করবে এবং পুলিশের কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar