মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বিশিষ্ট রাজনীতিবিদ সফিক শিকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৫:৪৫ পিএম
বিশিষ্ট রাজনীতিবিদ সফিক শিকদার আর নেই
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল সোমবার রাত পোনে ১১ টায় কুমিল্লা নগরীর সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার এ কথা নিশ্চিত করেছেন। সফিক শিকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সফিক শিকদার কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি। তিনি কুমিল্লা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোমবাতি প্রতীক নিয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। ৯০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো ছাত্র নেতা।

এর আগে ঢাকায় দীর্ঘ দিন চিকিৎসা শেষে তার একটি পা কেটে ফেলা হয়। পরে ডাক্তারের পরামর্শে তাকে কুমিল্লা নিয়ে আসা হয়। গতকাল সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে সিডি প্যাথ হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাত পোনে ১১টায় লাইফ সাপোর্ট খুলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

×
Skip to toolbar