শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মনপাড়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবীতে বিক্ষোভ

ফয়েজ আহাম্মদ ভুইয়া : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৩ পিএম
ব্রাহ্মনপাড়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবীতে বিক্ষোভ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা এক দফা এক দাবি হারুনের বউ তুই কবে যাইবি এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় কুমিল্লার ব্রাহ্মনপাড়ার চন্ডিপুর, অলুয়া, মনোহরপুরে।

স্থানীয সূত্র থেকে জানা যায় স্থানীয় প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সহ বর্তমান ছাত্রছাত্রীদের একাংশ। এসময় জনতার স্লোগান ছিল মূলতঃ প্রধান শিক্ষিকা আনোয়ারার বিরুদ্ধে। বিক্ষোভ কারীরা বলেন, অযোগ্য অবৈধ প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করছেন।এসময় বিক্ষোভে অংশ গ্রহন করেন প্রান্তিক শিক্ষার্থী ও অভিভাবকরা, তারা তাদের স্লোগানে বলেন এক দফা এক দাবি হারুনের বউ তুই কবে যাইবি, অযোগ্য অবৈধ প্রধান শিক্ষিকার পদত্যাগের জন্য থমথমে উত্তেজনা বিরাজ করছে মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রধান যিনি আগে যিনি অবৈধ সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। স্থানীয় সূত্রে আরো জানা যায় ১৯ সেপ্টেম্বর ২৪ইং বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণ পাড়া উপজেলার মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়টির মাঠে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা২টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল। এসময় কিছু মেয়ে শিক্ষার্থী প্রধান শিক্ষিকার পক্ষে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে,এতে দু পক্ষ দন্দ সৃষ্টি হয়,এক পর্যায় বিদ্যালয় কতৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বিদ্যালয় ছুটির ঘোষণা দেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। বৃহস্পতিবারদুপুরে উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়েছেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করছেন।

এ সময় স্কুলটির ক্লাস বন্ধ করে দিয়ে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।স্কুলের প্রধান শিক্ষিকা মোসাম্মদ আনোয়ার (হারুন) অপসারণের দাবিতে প্রাক্তন ছাত্র ছাত্রী এলাকাবাসীর মানববন্ধন করে।

এ বিষয় জানতে চাইলে আবদু রব নামে অলুয়া গ্রামের বৃদ্ধ স্থায়ী বাসিন্দা বলেন,এক ধরনের পোলাপাইন আছে স্কুলের নাম হতে হবে মনোহরপুর অলুয়া চনডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় যাহা বিগত বছরগুলোতে এভাবেই ছিলো ।মানব বন্ধনে এলাকাবাসী ও প্রাক্তন ছাত্ররা বক্তব্যে বলেন,প্রতিষ্ঠাতা হারুনুর রশীদ ভুইয়া স্কুলের নীতিমালা অমান্য করে নিজের মনগড়া প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।

গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার সাথে কয়েক বার কথা বলে ও নাম সংশোধন করার ব্যাপারে কোন আশ্বাস পাওয়া যায়নি পরবর্তীতে কতৃপক্ষের হস্তখেপে সংশোধন হয়। প্রতিষ্ঠাতা হারুন বিদ্যালয়ে বাসস্থান অসালীন পুষাকে ঘুরা ঘুরি মিথ্যা মামলা নিজের স্ত্রী কে অবৈধ ভাবে নিয়োগ ইত্যাদির কারনে আজকের এই মানব বন্ধন।

মানব বন্ধনে প্রধান শিক্ষিকা বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন এবং আগেও ক্লিনার নিয়োগে বড় অংকের ঘোষ বানিজ্য করেন অভিযোগ তুলে স্থানীয় জনগন প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ ভুইয়ার বিরুদ্ধে।

বক্তব্যে আরো বলেন প্রতিষ্ঠাতা নিজের সহধর্মিণী কে ও অনিয়ম করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।কমিটির কিছু সদস্যকে এ ব্যাপারে জিগ্যাস করা হলে কমিটির সদস্যগণ বলেন নাম পরিবর্তন করার ব্যাপারে আমাদের কমিটির কাউকে অবগত করা হয়নি, স্কুল কমিটির মিটিং এ বিষয়ে বসলে বিস্তারিত জানতে পারি বলে আমাদের জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক যিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি তার স্বামী মিলে অনেক ষড়যন্ত্র করেছেন। তাঁরা দুজনে মিলে স্কুলের সহকারী শিক্ষক যাঁরা আন্দোলনে সমর্থন দিয়েছেন, সেসব শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি–ধমকি দিতেন। এ ছাড়া প্রধান শিক্ষক আনোয়ারা কে মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ করেনি এবং বিদ্যালয়েও আসেননি,স্থানীয় অভিভাবকরা ও শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক কে অপসারণ করে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হোক।

দেবীদ্বারে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম বেতনের অংশে বৃত্তি প্রদান করলেন হাসনাত

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৯ এএম
দেবীদ্বারে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম বেতনের অংশে বৃত্তি প্রদান করলেন হাসনাত

দেশ ও সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। সংসদ সদস্য হিসেবে তিনি তার প্রথম পাওয়া বেতনের অধিকাংশটাই বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বৃহস্পতিবার রাতে ঘটনার একটি ভিডিও প্রকাশ করলে শুক্রবার দিনভর এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে দেবীদ্বারসহ সারা দেশের মানুষ।

জানা গেছে, ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি কর্মসূচির মাধ্যমে বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাহাড়পার এলাকায়, আমাদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ওই কর্মসূচি পালন করে। এসময় তিনি তাঁর প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। তবে বৃত্তি প্রদানের নগদ টাকার পরিমানটা তিনি প্রকাশ করেননি।

এসময় হাসনাত আব্দুল্লাহ বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা আগামী দিনগুলোতে লেখাপড়া করবে এবং উচ্চমাধ্যমিক পাসের পর তাদের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

দেবীদ্বারের স্থানীয় বেদে সম্প্রদায়ের আদম আলী বলেন, আমাদের যাযাবর জীবন। আমাদের গোষ্ঠীর অধিকাংশ লোক বিভিন্ন যায়গায় বসবাস করছে। আমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে আমাদের দিন বদলাতে পারে। দেবীদ্বারের বেদে সমাজের পাশে এমপি সাহেব (হাসনাত আব্দুল্লাহ) যেভাবে এসেছেন। আশা করছি আগামী দিনে আমাদের সন্তানরা শিক্ষিত হয়ে বেদে সমাজের মুখ উজ্জ্বল করবে এবং চাকরি বাকরির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।

এ বিষয়ে কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সমাজেরি একটি অংশ বেদে সম্প্রদায়। নানান কারনে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। আগামী প্রজন্মের মাঝে শিক্ষার আলো জ্বেলে দিতে এবং পিছিয়ে পরা এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:১১ পিএম
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, অপরাধের ধরন পরিবর্তন ও বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা পুলিশ আধুনিক কৌশল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি Yamaha FZS V4 মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: আব্দুল খালেক মোল্লা, সাং: বাকা (পশ্চিম পাড়া), থানা: লোহাগড়া, জেলা: নড়াইল। (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)
এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), পিতা: আবুল কামাল, সাং: রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন), থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪৯ পিএম
চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে গরু বোঝাই একটি চলন্ত ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ট্রাকটি থামালে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ট্রাকটি চালিয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে সামনে নিয়ে যায়। সেখানে তারা ট্রাকচালক আক্রাম হোসেন ও তার সহকারী (হেলপার) দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে ডাকাতরা তাদের নিজস্ব পিকআপে ট্রাকের ১০টি গরু তুলে নিয়ে পালিয়ে যায়। ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুই ব্যক্তিকে রক্তাক্ত ও গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় গরুর মালিক (ব্যবসায়ী) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা গরুগুলো লুট করে অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar