কুমিল্লা মহানগরী জামায়াতের মিছিল ও সমাবেশ
কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী ৬ ডিসেম্বরের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান এডভোকেট, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী নজীর আহম্মেদ, মজিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।













