সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

খেলা নিয়ে বিরোধের জেরে নামাজরত অবস্থায় মসজিদে হামলা, গুরুতর আহত ৪

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৫ পিএম
খেলা নিয়ে বিরোধের জেরে নামাজরত অবস্থায় মসজিদে হামলা, গুরুতর আহত ৪
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারিসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড ফতেহাবাদ দক্ষিণপাড়া বায়তুল আক্সা জামে মসজিদে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

#গুরুতর আহত ও অন্যান্য আহতদের চিকিৎসা

গুরুতর আহত মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে। অন্য আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- ইসমাইল (৩৫), কামরুল (১৯), কাওসার (২৮)।

#ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী মসজিদের মুসল্লিরা জানান, গত এক মাস আগে মাঠে ক্রিকেট খেলা নিয়ে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মারামারি হয়। ওই মারামারিকে কেন্দ্র করে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের একজনকে মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এসময় কামরুলের সঙ্গে থাকা অন্য ছেলেরা প্রাণভয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে ঢুকে পড়লে নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং ভাঙচুর চালায়।

#মসজিদের ইমামের বিবৃতি

মসজিদের ইমাম মাও. আবদুল আউয়াল বলেন, ১০/১২ জন ছেলে হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি মসজিদের গ্লাস, দরজা-জানালা ভাঙচুর চালায়। তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। মসজিদের সেক্রেটারি ইব্রাহীম বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।

#পুলিশের মতামত

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, মসজিদ ভাঙার উদ্দেশ্যে হামলা হয়নি। ক্রিকেট খেলা নিয়ে পূর্ব থেকে দুই পক্ষের মারামারি ঘটনায় এক পক্ষের ছেলেরা মসজিদ ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষক কার্ডে ৮ কোটি টাকার প্রণোদনা কৃষিমন্ত্রীর ঘোষণা সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ এএম
কৃষক কার্ডে ৮ কোটি টাকার প্রণোদনা কৃষিমন্ত্রীর ঘোষণা সচিবালয়ে

পহেলা বৈশাখে কৃষকদের হাতে আসছে নতুন প্রণোদনা। কৃষক কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা নগদ সুবিধা পাবেন ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, এই প্রাক-পাইলটিং কার্যক্রমে সরকারের ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

 

মন্ত্রী বলেন, “এই কৃষক কার্ড শতভাগ রাজনৈতিক মুক্ত। অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দল নয়, কৃষকই অগ্রাধিকার।”

 

১১ এপ্রিল পর্যন্ত মোট ২২,০৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন কৃষক ২,২৪৬ জন, প্রান্তিক কৃষক ৯,৪৫৮ জন, ক্ষুদ্র কৃষক ৮,৯৬৭ জন, মাঝারি কৃষক ১,৩০৩ জন এবং বড় কৃষক ৯১ জন। নির্বাচিত কৃষকদের মধ্যে প্রণোদনার আওতায় আসছে ২০,৬৭১ জন, যা মোট কৃষকের ১৩.৭ শতাংশ।

 

কার্ড ব্যবহার করে কৃষকরা সার, বীজ, মৎস্য ও প্রাণিসম্পদ খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন। এছাড়া ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্পমূল্যে যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি, আবহাওয়ার পূর্বাভাস, প্রশিক্ষণ, রোগ-বালাই দমন পরামর্শ, কৃষি বীমা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের সুযোগও মিলবে।

 

প্রাক-পাইলট পর্যায়ে নির্বাচিত জেলা ও কৃষি ব্লকগুলো হলো—পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ি, মৌলভিবাজার ও জামালপুর। উদ্বোধনের দিন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লকে ১৭ এপ্রিল কৃষক কার্ড বিতরণ করা হবে।

 

মন্ত্রী আরও জানান, প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন হলে দেশের ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম চালু করা হবে। আগামী চার বছরে সারাদেশে কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

কুমিল্লা আদালতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল প্রশাসনিক তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম
কুমিল্লা আদালতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল প্রশাসনিক তদন্ত শুরু

Oplus_131072

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আদালত অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আদালতের কক্ষে আইনজীবীর কাছ থেকে টাকা গ্রহণের দৃশ্য স্পষ্টভাবে ধারণ করা হয়েছে।

 

ভিডিওর শুরুতে অফিস সহায়ক ফারুক হোসেনকে নীল কাগজের মামলার নথি হাতে দেখা যায়। একজন আইনজীবী তার মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দেন, এরপর তিনি মামলার নথি প্রদান করেন। ভিডিওর ৪০ সেকেন্ডে দেখা যায়, আদালতের এজলাসের পাশে বসে থাকা পেশকার রবিউল্লাহ দুই দফায় টাকা গ্রহণ করে অফিসের ড্রয়ারে রেখে দেন।

 

ঘটনাটি ভাইরাল হওয়ার পর আদালত অঙ্গনসহ আইনজীবী মহলে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আদালত সূত্রে জানা যায়, বিষয়টি নজরে আসার পর উভয় কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং তারা লিখিত জবাব দাখিল করেছেন।

 

পেশকার রবিউল্লাহ জানান, কে ভিডিওটি ধারণ করেছে তা জানা নেই, তবে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন। অপরদিকে অফিস সহায়ক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান, এদের বিরুদ্ধে আগেও অনৈতিক লেনদেনের অভিযোগ ছিল। এবার ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি আদালতপাড়ায় মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

 

প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে শোকজ করা হয়েছে, লিখিত জবাব পাওয়া গেছে, পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক জানান, ভিডিও ভাইরালের বিষয়টি তিনি জেনেছেন এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের।

 

দীর্ঘ ২১ বছর ধরে একই আদালতে দায়িত্ব পালন ও প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে আইনজীবী মহলে।

দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে অনিয়মিত কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম
দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে অনিয়মিত কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশলী

Oplus_131072

সরকারি অফিসে সময়মতো উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হকের নিয়মিত অনুপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দুই জেলার দায়িত্বের দোহাই দিয়ে প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে।

 

গত বছরের ২৪ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন শফিউল হক। তবে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি হওয়ায় তিনি অধিকাংশ সময় সেখানে কাটান। কুমিল্লায় মূল দায়িত্ব থাকলেও নানা অজুহাতে নিজ এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।

 

রোববার (১২ এপ্রিল) সকাল দশটায় সরেজমিন কুমিল্লা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানিয়েছেন, তিনি অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ায় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সংশ্লিষ্ট দপ্তরে যাননি।

 

ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক অলিউল্লাহ জানান, “স্যার আজ ব্রাহ্মণবাড়িয়া আসেননি, উনি কুমিল্লায় অফিস করবেন।” অন্যদিকে কুমিল্লার এস্টিমেটর অফিসার তারেক মোল্লা বলেন, “স্যার দুই জায়গায় অফিস করেন, আজ কোথায় করবেন সেটা স্যারের কাছেই জানতে হবে।”

 

মো. শফিউল হক নিজেই দাবি করেন, তিনি দুই জেলার দায়িত্বে আছেন এবং আজ ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করবেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা জানান, তিনি সেখানে উপস্থিত নেই। মুঠোফোনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।

 

চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী বলেন, “উনি তো দুই জেলার দায়িত্বে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করব।”

 

এই অনিয়ম নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনা চলছে। সরকারি নির্দেশনা অমান্য করে কর্মকর্তাদের এমন আচরণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।

 

সূত্র : আমার দেশ।

×
Skip to toolbar