শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মুরাদনগরে বিএসটিআই’র অভিযানে নিম্নমানের শিশুখাদ্য জব্দ ও ধ্বংস: ১ লাখ টাকা জরিমানা, মালিকের ৭ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২:১৭ পিএম
মুরাদনগরে বিএসটিআই’র অভিযানে নিম্নমানের শিশুখাদ্য জব্দ ও ধ্বংস: ১ লাখ টাকা জরিমানা, মালিকের ৭ দিনের জেল
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের ও ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, রহিমপুর, মুরাদনগর-এর বিরুদ্ধে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অদ্য ৫ জুলাই ২০২৫ তারিখে, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) জনাব ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট) মোঃ লুৎফর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক শিশুদের জন্য বিপজ্জনক মানহীন আইসললী ও জেলী ড্রিংক উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে সেখান থেকে ৩ (তিন) ট্রাকভর্তি অবৈধ ও ভেজাল পণ্য জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান জানান, “এই ধরনের নিম্নমানের খাদ্যপণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

বিএসটিআই কুমিল্লা জেলা অফিস জানায়, ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লায় জমি বিরোধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ, স্ট্রোক করে আইসিইউতে ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:৫৫ এএম
কুমিল্লায় জমি বিরোধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ, স্ট্রোক করে আইসিইউতে ভুক্তভোগী

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বলরামপুর গ্রামের আশরাফিয়া মাদ্রাসার পিছনের একটি জমি নিয়ে ফারুক আহমেদ ভূঁইয়া ও আব্দুল হালিম গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, গত ১১ ফেব্রুয়ারি ফারুক আহমেদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল হালিম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ফারুক আহমেদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় গত ১ মার্চ ফারুক আহমেদ ভূঁইয়া বাদী হয়ে আব্দুল হালিমসহ সাতজনের নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার পর অভিযোগ ওঠে, মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় গত ৪ মার্চ সেহরির সময় আব্দুল হালিম ও তার সহযোগীরা অস্ত্রসজ্জিত হয়ে ফারুক আহমেদের বাড়িতে হামলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, এই ঘটনার আতঙ্কে ফারুক আহমেদ স্ট্রোক করেন এবং বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফারুক আহমেদ ভূঁইয়া তার ফসলি জমিটি ইতোমধ্যে আশরাফিয়া মাদ্রাসার কাছে বায়না সূত্রে বিক্রি করেছেন। জমিটি মাটি ভরাট করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে গেলে আব্দুল হালিম ওই জমিতে তার অংশীদারিত্ব রয়েছে দাবি করে বাধা দেন এবং হামলা ও চাঁদা দাবির অভিযোগ ওঠে।
এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল হালিমের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পূর্বে একাধিক মামলা রয়েছে। তাই তিনি কোনো মামলার ভয় পান না বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে ফারুক আহমেদের ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন,
“আমার চাচাকে চাঁদার জন্য মারধর করা হয়েছে। সেই ভয়ে তিনি স্ট্রোক করে আইসিইউতে আছেন। আমার চাচা যদি মারা যায়, এর দায় আব্দুল হালিমকে নিতে হবে।”
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম মিয়া বলেন,
“আমি কোনো চাঁদা দাবি করিনি। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলমান রয়েছে। কাগজপত্রে যার অংশ আছে, সেই জমির মালিক হবে। এতে আমার কোনো আপত্তি নেই।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪৬ পিএম
নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি সময় সংবাদপত্র বিতরণ করে আসা বাহক ও সংবাদপত্রের বাতিঘর খ্যাত মরহুম লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) তার স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

 

মরহুমের একমাত্র সন্তান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নবীনগর প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী জানান, “আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই নবীনগরে সংবাদপত্র বিতরণ করতেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিয়েছিলেন। আমার আব্বার নামে এখনো পত্রিকার এজেন্ট চলছে। আমার আব্বার জন্য দোয়া করবেন।”

 

“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের এজেন্ট ও লোকমান হেকিম চৌধুরীকে সবাই চিনতেন এক নামে। তিনি ছিলেন পাঠকদের কাছে পত্রিকার কাকা, ভাই। রোদ-বৃষ্টি কিংবা ধীর গতির যোগাযোগ ব্যবস্থার বাধা সত্ত্বেও তিনি নিয়মিত পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দিতেন। তার হাত ধরেই নবীনগরে তৈরি হয়েছিল সংবাদপত্রের পাঠকগোষ্ঠী।

 

তার মৃত্যুবার্ষিকীতে নবীনগরের সাংবাদিকরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, লোকমান হেকিম চৌধুরী ছিলেন সংবাদপত্রের বাতিঘর, যিনি পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে আলোকিত ভূমিকা রেখেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

কুবি প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে সমাবেশ করেছেন।

 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল মমিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারীর হাতে বিভাগীয় প্রধান হত্যার ঘটনাটি মর্মান্তিক ও নিন্দনীয়। রমজান মাসে এমন নির্মম ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বদলি-সংক্রান্ত অসন্তোষ থেকেই এই ঘটনা ঘটেছে। এটি দেশের আইন-শৃঙ্খলার পরিপন্থী একটি কাজ।” তিনি ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মানসিক সক্ষমতা ও সাইকোলজিক্যাল টেস্টের গুরুত্ব তুলে ধরেন।

 

সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, “এধরনের হত্যাকাণ্ড আমাদের ভাবিয়ে তোলে আগামী দিনের শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে। নিয়োগ বাণিজ্য ও অনিয়মের কারণে অযোগ্য ব্যক্তিরা প্রবেশ করছে, যার ফলে অপেশাদার আচরণ ও এধরনের ঘটনা ঘটছে।” তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, “আজ শিক্ষক হত্যা হয়েছে, কাল কর্মকর্তা, পরশু কর্মচারী, এরপর শিক্ষার্থী—এভাবে চলতে পারে না। আমরা চাই নিরাপদে কাজ শেষে ঘরে ফিরতে। আসমা সাদিয়া রুনা তার চার সন্তান রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটি শুধু একজন শিক্ষকের মৃত্যু নয় বরং দেশের শিক্ষাঙ্গনের জন্য বড় একটি আঘাত।” তিনি দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে একই বিভাগের কর্মকর্তা ফজলুর রহমান ছুরিকাঘাতে হত্যা করেন। পরে তিনি লিখিত বক্তব্যে হত্যার বিষয়টি স্বীকার করেন।

×
Skip to toolbar