বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সাক্ষী হাজিরে ‘কোর্ট এসএমএস’ চালু, মামলা নিষ্পত্তিতে নতুন যুগ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম
সাক্ষী হাজিরে ‘কোর্ট এসএমএস’ চালু, মামলা নিষ্পত্তিতে নতুন যুগ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার চালু করেছে নতুন প্রযুক্তিনির্ভর পদ্ধতি ‘কোর্ট এসএমএস’। এই পদ্ধতির মাধ্যমে সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য শুধু চিঠি নয়, সরাসরি মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

 

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে এই পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

দীর্ঘদিন ধরে সাক্ষীদের আদালতে হাজির হওয়ার জন্য ডাকযোগে সমন পাঠানো হতো। এতে করে অনেক সময় চিঠি যথাসময়ে না পৌঁছানোয় সাক্ষীরা আদালতে উপস্থিত হতে পারতেন না। ফলে মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা তৈরি হতো এবং মামলা জট বাড়ত।

 

‘কোর্ট এসএমএস’ পদ্ধতির মাধ্যমে এখন থেকে সাক্ষীকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আদালতে হাজির হওয়ার সময় ও স্থান জানানো হবে।

 

প্রাথমিকভাবে দেশের ৭টি জেলায় এই পদ্ধতি চালু করা হয়েছে। সফল হলে সারাদেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

এই প্রকল্পে সরকারকে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকার।

 

আইনমন্ত্রী জানিয়েছেন, “প্রযুক্তির সহায়তায় বিচারপ্রক্রিয়া আরও গতিশীল ও জনবান্ধব হবে। সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত হলে মামলার নিষ্পত্তি দ্রুত হবে।”

 

এদিকে অনলাইনে আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি চললেও যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের মধ্যে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি।

 

‘কোর্ট এসএমএস’ পদ্ধতি দেশের বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাঠিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। আবদুর রহমান উপজেলার পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কৃষক। তার ২ ছেলে প্রবাসে থাকে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর নিজ গ্রামে বসবাস করেন। গত ৫ মে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়। এতে প্রেরকের নাম উল্লেখ করা হয় জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। খামের ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’ জিডিতে তিনি আরও উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড় রক্ষিত ছিলো। আমি খামে প্রদত্ত প্রেরকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি ফোন রিসিভ করে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের মাধ্যমে হুমকিস্বরূপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

এই বিষয়ে ভুক্তভোগি কৃষক আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি একজন কৃষক। তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আমি উক্ত মামলার স্বাক্ষী হিসেবে রয়েছি। যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছে। আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুর রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar