রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনে ঐক্যমত ১৬ দল, আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ এএম
জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনে ঐক্যমত ১৬ দল, আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের পথে এগোচ্ছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ১৬টি রাজনৈতিক দলের নেতারা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ নামে একটি নতুন বৃহৎ রাজনৈতিক জোট গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

 

জাপার একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাপা–জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভায় উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলামসহ ১৬টি দলের শীর্ষ নেতৃবৃন্দ।

 

সভায় সিদ্ধান্ত হয়, জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে সিনিয়র নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, চলতি সপ্তাহেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

 

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “বাংলাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা চাই, জনগণের কাছে তৃতীয় ধারার সুস্থ রাজনীতি উপহার দিতে। আমাদের জোট হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে। এটি শুধু নির্বাচনী জোট নয়, বরং প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হবে।”

 

সভায় আরও বক্তব্য দেন জনতা পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক জোট, জাতীয় সংস্কার জোট, মানবাধিকার পার্টি, জাগপা, সার্বজনীন দল, পিচ অ্যালায়েন্স, ন্যাপ ভাসানীসহ অন্যান্য দলের নেতারা।

 

তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হলে এই বৃহত্তর জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। তবে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলেও তারা মন্তব্য করেন।

 

এই বৃহৎ রাজনৈতিক উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।

আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও রাস্তাঘাট রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।

মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ এএম
মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

 

পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

×
Skip to toolbar