রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বারে ৬০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ এএম
দেবীদ্বারে ৬০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে ৬০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় জাফরগঞ্জ ইউপি’র দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর বিষয়টি পরিবারিকভাবে গোপনীয় ভাবে সমঝোতার চেষ্টা করা হয়।
পরে ঘটনাটি জানাজানি হলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয়রা অভিযুক্ত ধর্ষক ফয়সালকে আটক করে পুলিশে খবর দিলে দেবীদ্বার থানা পুলিশ রাত ৯টার দিকে তাকে স্থানীয়দের হাতে গণপিটুনির হাত থেকে তাকে রক্ষা করে থানায় নিয়ে যায়।
আটক ফয়সাল দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়ার ছেলে এবং পেশায় ট্রাকের হেলপার। ভিকটিম ৬০ বছর বয়সী এক ভিক্ষুক নারী, তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভিকটিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল জোর করে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার ভিকটিমকে নানা প্রলোভন ও চাপে ম্যানেজ করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু গ্রামে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফয়সালকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। ভিকটিমের ছেলে বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছেন।’ ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar