রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গ্রামের মাটিতে প্রবাসীর স্বপ্ন, তিতাসে মানবিক বিপ্লবের সূচনা

হালিম সৈকত : প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:২৬ পিএম
গ্রামের মাটিতে প্রবাসীর স্বপ্ন, তিতাসে মানবিক বিপ্লবের সূচনা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

তিতাসের কাপাশকান্দি গ্রামে সূচনা হলো এক মানবিক বিপ্লবের। মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কাপাশকান্দি মডেল একাডেমি স্কুল মাঠে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে।

 

উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও কাপাশকান্দি মডেল একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নূরে-ই আলম সরকার। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আমেরিকান প্রবাসী মোহাম্মদ জিল্লুর রহমান রিপন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “স্মরণীয় ও বরণীয়দের স্মৃতি জাগরিত রাখতেই এই ফাউন্ডেশনের জন্ম। সমাজের পাশে থাকতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে।” তিনি ফাউন্ডেশনে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল করিম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাশকান্দি মডেল একাডেমির সাবেক সভাপতি আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক নূরে-ই আলম সরকার, ইঞ্জিনিয়ার এ কে আজাদ, কাবিল আহমেদ ভূইয়া, রকিব উদ্দিন মাষ্টার, ওয়াকিল ফারাজী, এনামুল হক, ওমর ফারুক, হযরত আলী, আজিম উদ্দিন আজিম, আলী আকবর, জহিরুল হক, আলমগীর হোসেন মেম্বার, নূর ইসলাম ভূইয়া, আব্দুল কাদির, মোহাম্মদ আলী, আলমগীর মুন্সি, কবির হোসেন, রুহুল আমিন, আল আমিন প্রমুখ।

 

ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল করিম জানান, “দুই হাজার ত্রিশ সালের মধ্যে দশ হাজার মানুষকে সহায়তা, শিক্ষাবৃত্তি, নারী উন্নয়ন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও সম্মাননা প্রদানই আমাদের লক্ষ্য।”

 

প্রবাস থেকে শাকিল ভূইয়া, ইকবাল ভূইয়া ও আরিফ লাইভে যুক্ত হয়ে ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেন।

অনুষ্ঠানে একুশ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। সভাপতির দায়িত্বে থাকবেন প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিপন এবং সদস্য সচিবের দায়িত্বে মোহাম্মদ আব্দুল করিম মাষ্টার।

 

দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে কাপাশকান্দির আকাশ-বাতাস।

 

এই ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়—এটি এক প্রবাসীর হৃদয়ের টান, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের নাম।

তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

Oplus_131072

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি তিনতলা আবাসিক ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী সানজিদা শেলী শাপলার দাবি, একদল লোক নিয়ে ভবনের তালা ভেঙে ও ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ছেলে আসিফ রেজা শুভ আহত হন এবং তার বাবা শাহাদুজ্জামান সাজুকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ভবন থেকে বের করে দিয়ে সেটির দখল নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। পরে থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টিও সামনে এসেছে। শাপলার দাবি, ২০১৪ সালে তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম স্থানীয় খলিলুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন এবং তিনি তার অংশে তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছিলেন। পরে তার স্বামী নিজের মালিকানাধীন অংশ অ্যাডভোকেট জিল্লুর রহমানের নামে দলিল করেন। এর কিছুদিন পর পুরো ভবনটি দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে স্কয়ার ফুট হিসেবে ভবনের অংশ ক্রয় করেছেন এবং সেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শাপলার স্বামী আশরাফুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নেশা বা অনলাইনে জুয়া খেলার অভিযোগও তিনি অস্বীকার করেন এবং স্ত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, তিনি শুনেছেন জিল্লুর রহমান ভবনটি কিনেছেন। সেখানে কেন বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ২৬ হাজার শলাকা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় নকল সিগারেট বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ধামতী পশ্চিমপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)।

পরে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকার মাহফুজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে আকাশকে (২৫) আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদকে (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চোরাচালান, নকল পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিতে হবে। সাহসিকতার সাথে আমানতদারীরা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল।

×
Skip to toolbar