অটোরিকশা ছি’নতা’ইয়ের বলি কিশোর চালক, র্যাবের হাতে ঘা’তক
Oplus_131072
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্মমভাবে খুন হওয়া কিশোর অটোরিকশা চালক মাঈন উদ্দিন (১৭) হত্যাকাণ্ডের মূল আসামি মোঃ রফিক (৪০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ১৬ নভেম্বর ২০২৫ সকালে বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকার গোমতী নদীর বেড়িবাঁধের পাশে সুইচগেটের পশ্চিম পাশে মাঈনের মরদেহ উদ্ধার করা হয়। সংবাদটি প্রকাশের পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তে জানা যায়, ১৫ নভেম্বর বিকাল ৫টার দিকে সাতরা চম্পকনগর এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মাঈন। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-১১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায়, হত্যাকাণ্ডের মূল হোতা মোঃ রফিক কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায় আত্মগোপনে রয়েছে। ১৫ ডিসেম্বর দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাঠের হাট এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ১৫ নভেম্বর রাতে অটোরিকশা চালানোর সময় তিনি ও তার সহযোগীরা মাঈনের পথরোধ করে দুই হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে তারা অটোরিকশা থেকে পাঁচটি ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।


















