শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

শুকনো খাল-বিলে মাছ ধরার ধুম

সিরাজুল ইসলাম চৌধুরী : প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ৪:২১ পিএম
শুকনো খাল-বিলে মাছ ধরার ধুম
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় গ্রামীণ জনপদে ভোরের আলো ফুটতে না ফুটতেই বিল অভিমুখে

হেমন্তের শেষে আর শীতের শুরুতে কম পানিতে মাছ ধরার উৎসব শুরু হয় গ্রামবাংলায়। বাঙালির এই ঐতিহ্যের রেশ ধরে সমপ্রতি কুমিল্লার বিভিন্ন জলাশয়ে পলো বাওয়ার ধুম লেগেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিল অভিমুখে মানুষের ঢল। কারও কাঁধে পলো, আবার কারও হাতে ঠেলা জাল, খুইরা জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ। দূর-দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছে এক স্থানে। শিশু থেকে বৃদ্ধ সববয়সী মানুষের উপস্থিতিতে বিলপাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এরপর দল বেঁধে বিলের পানিতে নেমে মাছ শিকারের আনন্দে মেতে ওঠেন তারা। এ চিত্র কুমিল্লার ঘুঘরার বিলের। শিশু-কিশোর থেকে শুরু করে আবালবৃদ্ধবণিতা সকলেই মাছ ধরার উৎসবে মেতে উঠে। সকলেই উড়াইন্যা জাল, ঠ্যালা জাল, উইন্যা, পলো প্রভৃতি নিয়ে এবং শিশু-কিশোররা খালি হাতেই খালে-বিলে নেমে পড়ে। যেখানে হাঁটু পানি সেখানে ঠ্যালা জাল ও পলো নিয়ে মৎস্য শিকারীরা খালে-বিলে নামছে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরার এই প্রক্রিয়া। পরে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাটবাজারে বিক্রি করে দেয়।

জেলার অধিকাংশ নদী-নালা, খাল-বিল, পুকুর, বাঁওড়ের পানি শুকিয়ে গেছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কাদা-পানি থাকা এসব খাল-বিলে রয়েছে নানা প্রজাতির দেশি মাছ। পেশাজীবী জেলা থেকে শুরু করে শৌখিন মৎস্য শিকারিরা এখন নেমে পড়েছেন মাছ শিকারে। পুরো শীত মৌসুমেই গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। আর মাছ ধরায় সামিল হতে পেরে শিশু-কিশোরদের আনন্দ আর আনন্দ। কাদা-পানিতে সারা শরীর মাখামাখি করে তারা মাছ ধরার আনন্দে বিভোর থাকে। কৈ, শিং, মাগুর প্রভৃৃতি দেশি জাতের জিয়ল মাছই ধরা পড়ে বেশি। তাছাড়া টেংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, চিকরা, বাইন, কাতলা, সিলভার কার্প প্রভৃতি মাছ তো রয়েছেই।

বর্ষাকালে ফিশারিসহ বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জালাভ‚মিতে আশ্রয় নেয়। পরে শুকনো মওসুমে সেইসব মাছ ধরা পড়ে। বর্তমানে গ্রামগঞ্জের হাটবাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এবং অন্যান্য সময়ের তুলনায় দামও এখন অনেক সস্তা। এদিকে কুমিল্লা বিভিন্ন উপজেলায় বিভিন্ন খালে-বিলে অহরহ ছোট ছোট জাল ও চাই (ফাঁদ) দিয়ে ছোট-বড় কই, শিং, মাগুর, ভেদি, বায়লা, পাবদা, চিংড়িসহ দেশি মাছ শিকার দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন না হওয়ায় ওই সব মাছের প্রজাতি হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘুঘরার বিলের এলাকার প্রবীণ ব্যক্তি তমিজ উদ্দিন বলেন, দেশি কই, শিং, মাগুর, ভেদি, বায়লা, পাবদা, চিংড়ি ইত্যাদি মাছের প্রজননের সময় মা মাছেরা ডিম ছাড়ার জন্য বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ধান ক্ষেত, ডোবা, নালা, খাল-বিলে আশ্রয় নেয় এবং ডিম ছাড়ে। কিন্তু ছোট ছোট জাল ও চাঁই (ফাঁদ) পেতে ছোট ছোট মাছসহ ডিমঅলা মাছগুলো ধরে অহরহ বিক্রি করছে হাট-বাজারে।

শুক্রবার ভোরে বিলাঞ্চলে গিয়ে দেখা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের এক বিরাট মিলনমেলা। দল বেঁধে হাজারো মানুষ বিলে নেমেছেন মাছ ধরতে। সবার চোখে-মুখে খুশির ঝিলিক। কেউ পলোতে বোয়াল ধরেছেন, আবার কেউ বা জালে চিতল। এ যেন কোনো হারিয়ে যাওয়া সময়ের দৃশ্য। মাছ ধরতে আসা চান্দিনার পিপুয়া গ্রামের মোসলেম বলেন, অনেকটা শখের বসে মানুষ আসেন মাছ শিকার করতে, কিন্তু দিন দিন ছোট হয়ে আসছে খাল-বিল। প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে মাছের অভয়াশ্রম। বিল-জলাশয় খনন করে মাছের অভয়াশ্রম না বাড়ালে কিছুদিন পর আর মাছও থাকবে না, মাছ ধরার এই উৎসবও আর থাকবে না। জানা গেছে, কালের সাক্ষী ঐতিহ্যময় ঘুঘরার বিলে মাছ শিকারের জন্য বিশিষভাবে খ্যাত। প্রায় শত বছর ধরেই এমন সময় আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ মাছ ধরে এখান থেকে। কারো পলো, বাওয়া ইত্যাদিতে রুই-কাতলা, বোয়াল, শোল ইত্যাদি মাছ ধরা পড়লেই একসঙ্গে সবাই আনন্দে চিৎকার দিয়ে ওঠেন। তখন তাদের মনে আরো কয়েকগুণ বেড়ে যায় আনন্দের ঢেউ।

 

পুরনো এ্যালবাম থেকে।

নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪৬ পিএম
নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি সময় সংবাদপত্র বিতরণ করে আসা বাহক ও সংবাদপত্রের বাতিঘর খ্যাত মরহুম লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) তার স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

 

মরহুমের একমাত্র সন্তান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নবীনগর প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী জানান, “আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই নবীনগরে সংবাদপত্র বিতরণ করতেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিয়েছিলেন। আমার আব্বার নামে এখনো পত্রিকার এজেন্ট চলছে। আমার আব্বার জন্য দোয়া করবেন।”

 

“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের এজেন্ট ও লোকমান হেকিম চৌধুরীকে সবাই চিনতেন এক নামে। তিনি ছিলেন পাঠকদের কাছে পত্রিকার কাকা, ভাই। রোদ-বৃষ্টি কিংবা ধীর গতির যোগাযোগ ব্যবস্থার বাধা সত্ত্বেও তিনি নিয়মিত পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দিতেন। তার হাত ধরেই নবীনগরে তৈরি হয়েছিল সংবাদপত্রের পাঠকগোষ্ঠী।

 

তার মৃত্যুবার্ষিকীতে নবীনগরের সাংবাদিকরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, লোকমান হেকিম চৌধুরী ছিলেন সংবাদপত্রের বাতিঘর, যিনি পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে আলোকিত ভূমিকা রেখেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

কুবি প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে সমাবেশ করেছেন।

 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল মমিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারীর হাতে বিভাগীয় প্রধান হত্যার ঘটনাটি মর্মান্তিক ও নিন্দনীয়। রমজান মাসে এমন নির্মম ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বদলি-সংক্রান্ত অসন্তোষ থেকেই এই ঘটনা ঘটেছে। এটি দেশের আইন-শৃঙ্খলার পরিপন্থী একটি কাজ।” তিনি ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মানসিক সক্ষমতা ও সাইকোলজিক্যাল টেস্টের গুরুত্ব তুলে ধরেন।

 

সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, “এধরনের হত্যাকাণ্ড আমাদের ভাবিয়ে তোলে আগামী দিনের শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে। নিয়োগ বাণিজ্য ও অনিয়মের কারণে অযোগ্য ব্যক্তিরা প্রবেশ করছে, যার ফলে অপেশাদার আচরণ ও এধরনের ঘটনা ঘটছে।” তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, “আজ শিক্ষক হত্যা হয়েছে, কাল কর্মকর্তা, পরশু কর্মচারী, এরপর শিক্ষার্থী—এভাবে চলতে পারে না। আমরা চাই নিরাপদে কাজ শেষে ঘরে ফিরতে। আসমা সাদিয়া রুনা তার চার সন্তান রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটি শুধু একজন শিক্ষকের মৃত্যু নয় বরং দেশের শিক্ষাঙ্গনের জন্য বড় একটি আঘাত।” তিনি দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে একই বিভাগের কর্মকর্তা ফজলুর রহমান ছুরিকাঘাতে হত্যা করেন। পরে তিনি লিখিত বক্তব্যে হত্যার বিষয়টি স্বীকার করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা

দীপা রানি সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিন।

 

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয় খুলবে এবং ক্লাস ও অফিস কার্যক্রম চালু হবে।

 

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন। ফলে সব মিলিয়ে মোট ছুটি হচ্ছে ২৩ দিন।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কর্তৃপক্ষও পৃথক নোটিশ জারি করেছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ছুটিকালীন সময়ে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে চাইলে গেইটে সংরক্ষিত রেজিস্টার খাতায় নাম ও প্রবেশের কারণ লিপিবদ্ধ করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও ছুটির সময় বন্ধ থাকবে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বাস সার্ভিসও বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাস সার্ভিস চালু থাকবে।

×
Skip to toolbar