সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বারে সিপিবির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম
দেবীদ্বারে সিপিবির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের বিভিন্ন স্থানে মবসন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে কার্যকর সরকার আছে কি না? তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র পথ একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকার’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা সিপিবির আয়োজনে ‘খুন, সন্ত্রাস, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড পরেশ কর বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। পাশাপাশি গার্মেন্টস শ্রমিক দিপুচন্দ্র দাস হত্যা, শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যা, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি এবং ফারুক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি।

সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেবীদ্বার উপজেলা সিপিবির উদ্যোগে দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থিত ‘স্বাধীনতা স্তম্ভে’র পাদদেশে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিপিবির সদস্য ও সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড সাফিয়া বেগম, কমরেড মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar