কুমিল্লায় টিভি সাংবাদিকদের নতুন নেতৃত্বে রনি-নাসির-ইশতিয়াক
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদ।
গতকাল ৯ জানুয়ারি রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রবীণ সাংবাদিক ও উপদেষ্টা খায়রুল আহসান মানিক নতুন কমিটির প্রস্তাবনা উপস্থাপন করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: গোলাম কিবরিয়া (আরটিভি), সহ-সভাপতি: রফিকুল ইসলাম চৌধুরী খোকন (যমুনা টিভি), সহ-সাধারণ সম্পাদক: আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি), জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙ্গা টিভি), অর্থ সম্পাদক: মাসুদ আলম (এখন টিভি), দপ্তর সম্পাদক: এইচ এম মহিউদ্দিন (নিউজ টুয়েন্টিফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক : রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, সেলিম রেজা মুন্সী (জিটিভি), দেলোয়ার হোসাইন আকাইদ, তাওহিদ হোসেন মিঠু (মোহনা টিভি), তানভীর খন্দকার দিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আবু মুসা (মাই টিভি), আরিফ মজুমদার (বাংলা টিভি), মাহফুজ নান্টু (এনটিভি)।
সাধারণ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, সাইফ উদ্দিন রনী (গ্লোবাল টিভি), আজিজুল হক (এশিয়ান টিভি), মোঃ রফিকুল ইসলাম (এসএ টিভি), রকিবুল ইসলাম ম্যাক (বিজয় টিভি)।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সাইয়িদ মাহমুদ পারভেজ (বাংলাভিশন)।
এছাড়া আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে, যাঁরা সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের নেতৃত্বে থাকবে।



















